চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

আখতারুজ্জামান আখতার, পাবনা প্রতিনিধি: পাবনার সদর উপজেলার একটি ইউনিয়নের আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী শামীম হোসেনকে (৪০) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

নিহত শামীম হোসেন সদর উপজেলার নাজিরপুর গ্রামের মো: নুর আলীর ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর হাটপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে রাতে শামীম নাজিরপুর নীলু মার্কেটের একটি দোকানে বসে গল্প করছিলেন। এমন সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা এবং হেমায়েতপুর ইউনিয়নের আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু দাবি করেন, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে হেমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে তার পক্ষে কাজ করেন শামীম।

Reneta

এরআগে থেকেই মধুর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামের (নিলু চেয়ারম্যান) মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে নীলু চেয়ারম্যান তার ছেলে ও সহযোগীদের সঙ্গে নিয়ে শামীমকে গুলি করে হত্যা করেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান ঘটনার সত্যতা রস্বীকার করে জানান, ঘাতকদের ধরতে এলাকায় পুলিশী অভিযান চলছে।

দুইদিন আগে হওয়া হেমায়েতপুর ইউনিয়নের নির্বাচনে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ নেতাগুলি করে হত্যানির্বাচনী সহিসংতাপাবনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT