চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্ডিয়া ঝড়ে লণ্ডভণ্ড ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতীয় পেসারদের তোপের মুখে উল্টো পথে হেঁটেছে ইংল্যান্ডের ব্যাটিং। সিরিজের আগের দুই টেস্টে যেখানে খাবি খেয়েছে সফরকারী ব্যাটসম্যানরা, রোববার স্বাগতিক ব্যাটসম্যানদের সেটি ফিরিয়ে দিয়েছেন পান্ডিয়া-শর্মারা।

ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ১৬১ রানে গুটিয়ে দিয়েছে ভারত। সেটিও মাত্র ৩৮.২ ওভারে। নিজেদের প্রথম ইনিংসে ভারত থামে ৩২৯ রানে। প্রথম ইনিংসেই ১৬৮ রান লিড পেয়েছে ভারত।

দ্বিতীয় দিনে আর ২২ রান তুলতেই বাকি ৪ উইকেট হারিয়েছিল বিরাট কোহলির দল। ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে প্রথম দিন শেষ করা দলটি ৩২৯ রানে থামে।

Banglabid

নিজেদের ইনিংসে অ্যালিস্টার কুক ও কিটন জেনিংসের মাধ্যমে উদ্বোধনীতে ৫৪ রান পায় ইংলিশরা। এরপরই শুরু উইকেটে যাওয়া আসার মিছিল। কুককে (২৯) পান্টের ক্যাচ বানিয়ে ইশান্ত শর্মা শুরুটা করেন।

পরের আঘাত বুমরাহর, জেনিংস ২০ রানে ফিরে যান উইকেটের পেছনে পান্টের গ্লাভসে জমা পড়েই।

স্বাগতিকদের ধ্বংসযজ্ঞের পরের গল্পটি একাই লিখেছেন হার্দিক পান্ডিয়া। ক্যারিয়ারে টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়েছেন। সেটিও মাত্র ৬ ওভার বল করে। ২৮ রানে পাঁচ ইংলিশকে সাজঘরে পাঠিয়েছেন এ অলরাউন্ডার।

Reneta

বাকিদের মধ্যে ইশান্ত ও বুমরাহ ২টি করে, আর সামি নিয়েছেন একটি উইকেট। বোলারদের দিনে অভিষিক্ত রিশভ পান্ট উইকেটের পেছনে ৫টি ক্যাচ নিয়ে আলো কেড়েছেন।

শেষদিকে বাটলার ৩৯ রান করলে দেড়শ পেরিয়ে যায় ইংল্যান্ড। মাঝে অধিনায়ক রুট ১৬, পোপে ১০, বেয়ারস্টো ১৫, স্টোকস ১০; বলার মতো অবদান রাখতে পারেননি কেউই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ইংল্যান্ড টেস্টলিড স্পোর্টসহার্দিক পান্ডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT