চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানির পাইপ ফেটে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
অদ্ভুতুড়ে
A A

সোমবার দুপুর দুইটা বাজতে তখনও দুই মিনিট বাকি। ইউক্রেনের রাজধানী কিয়েভের শান্ত-মনোরম রাস্তায় নিশ্চিন্ত মনে পথ চলছেন অনেকেই। এর মধ্যে হঠাৎ রাস্তার নিচের দিকে কিছু একটা বিস্ফোরিত হলো। এতে রাস্তার ঠিক মাঝখানের অনেকখানি জায়গা উপরে উঠে গেল।

ওই রাস্তার পাশের বাড়ির একটি সিসিটিভিভে ধরা পড়েছে বিস্ফোরণের সেই দৃশ্য। ভিডিওটি দেখে মনে হয় যেন, ভয়ঙ্কর কোন দানব মাটি ফুঁড়ে বেরিয়ে পড়লো। সিসি টিভির এই ফুটেজটি লাইভ লিক ২০১৭ নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।

সেখানে দেখা যায়, বিস্ফোরিত রাস্তার অপর পাশ দিয়ে একজন নারী ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। গাড়িও চলছিলো। এপাশে পার্কিং করে রাখা ছিলো দুইটি কালো রংয়ের গাড়ি। এর মাঝেই ঘটে বিস্ফোরণ।

বিস্ফোরণে রাস্তার উপরে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়, ভেঙ্গে যায় রাস্তার পাশের কয়েকটি বাড়ির জানালা ও দেয়াল। পানির পাইপের পানি ও কাঁদামাটি পাশের একটি বিল্ডিংয়ের সাত তলা পর্যন্ত গিয়ে পৌঁছায়। বিস্ফোরণের আঘাতে ওই ক্যামেরাটিও অকেজো হয়ে যায়।

ঠিক কি কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। হঠাৎ বিস্ফোরণে বিস্মিত হয়ে পড়ে সবাই। কি ঘটেছে তা দেখার জন্য পাশের বাড়িগুলো থেকে বাসিন্দারা বাইরে বেরিয়ে আসে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিস্ফোরণের ভিডিও:

ট্যাগ: ইউক্রেনকিয়েভবিস্ফোরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিয়া হত্যার নয়, সেনা বিদ্রোহের বিচার হয়, দণ্ডিতদের বেশিরভাগই মুক্তিযোদ্ধা

পরবর্তী

রিয়ালের ‘অর্ধেক’ সম্ভাবনা দেখছেন ক্রুজ

পরবর্তী

রিয়ালের ‘অর্ধেক’ সম্ভাবনা দেখছেন ক্রুজ

প্রস্তুতিতে ছেলেখেলা

সর্বশেষ

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT