চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পানিতে ডুবে মৃত্যু রোধ’ বিষয়ক রেজুলেশন জাতিসংঘে গৃহীত

শাহ ফারুক রহমান শাহ ফারুক রহমান
৩:৩০ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ বিষয়ক ঐতিহাসিক এক রেজুলেশন সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। সে অনুযায়ী ২৫ জুলাইকে ‘বিশ্ব ডুবে-মৃত্যু রোধ প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে এ তথ্য জানানো হয়।

প্রথমবারের মতো জাতিসংঘে গৃহীত এই রেজুলেশনটি উত্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। রেজুলেশনটিতে পানিতে ডুবে মৃত্যুকে একটি ‘নীরব মহামারি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এধরনের রেজুলেশন এটাই প্রথম। নীরব এই বৈশ্বিক মহামারির বিষয়টিকে আন্তর্জাতিক প্লাটফর্মে নিয়ে আসতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন গত ২০১৮ সাল থেকে কাজ করে আসছে। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের পাশাপাশি রেজুলেশনটিতে সহ-নেতৃত্ব দেয় আয়ারল্যান্ড, এতে সহ-পৃষ্ঠপোষকতা করে ৮১টি দেশ।

পানিতে ডুবে মৃত্যু বিশ্বের প্রতিটি জাতিকেই ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করা হয়েছে রেজুলেশনটিতে। পাশাপাশি অগ্রহণযোগ্য উচ্চহারের এই মৃত্যু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে একটি কর্ম-কাঠামোও দেওয়া হয়েছে। রেজুলেশনটিতে আরও বলা হয়েছে, পানিতে ডুবে মৃত্যুর মতো প্রতিরোধযোগ্য কারণেও বিভিন্ন দেশে শিশু ও কিশোর-কিশোরীরা অকালে প্রাণ হারাচ্ছেন। পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, জাতীয় পদক্ষেপকে উৎসাহিত করা এবং এ বিষয়ক সর্বোত্তম অনুশীলন ও সমাধানগুলো পারস্পরিকভাবে ভাগ করে নেওয়ার লক্ষ্যে ২৫ জুলাইকে ‘বিশ্ব ডুবে-মৃত্যু প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছে সাধারণ পরিষদ।

জাতিসংঘে নিয়ুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, যেহেতু পানিতে ডুবে মৃত্যু দরিদ্র পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত করছে সেহেতু এটি প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এসডিজি-১ সহ আরও কয়েকটি এসডিজি অর্জনেও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে প্রতি বছর ১৮ হাজার মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে উল্লেখ্ করে রাষ্ট্রদূত বলেন, পানিতে ডুবে আর যেন কোন মূল্যবান জীবনের অবসান না হয় সে লক্ষ্যে কাজ করছে শেখ হাসিনা সরকার।

Reneta

ইতিমধ্যেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্ব ১২টি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্ত:মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স পানিতে ডুবে মৃত্যু হ্রাস সংক্রান্ত জাতীয় কৌশল প্রণয়নে কাজ কাজ করছে বলে জানান স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি বছর সারা বিশ্বে ২ লাখ ৩৫ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেজুলেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ত্রাসের সাথে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে: কাদের

পরবর্তী

দ্রুত রান তুলে বাংলাদেশের বোলারদের হতাশা বাড়াচ্ছে শ্রীলঙ্কা

পরবর্তী

দ্রুত রান তুলে বাংলাদেশের বোলারদের হতাশা বাড়াচ্ছে শ্রীলঙ্কা

মোদির পদত্যাগ চেয়ে দেয়া পোস্টগুলো ব্লক করে ফিরিয়ে দিলো ফেসবুক

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT