বিনোদন

‘পাতাল লোক’ এর পর বদলে গেছে তার ক্যারিয়ার!

একজন পুলিশ অফিসার তার ক্যারিয়ার পরিবর্তনের গল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুলিশ অফিসার তার ক্যারিয়ার পরিবর্তনের গল্পের দৃশ্য, যেখানে তিনি দুইজন ব্যক্তির সাথে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৫ বছর ধরে অভিনয় করছেন, দর্শকদের সেই অর্থে নজর কাড়তে পারেননি! কিন্তু ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ দিয়ে নিজের জাত যেমন চিনিয়েছেন, তেমনি বদলেছে নিজের জীবনও!

হ্যাঁ, বলছি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ এর কেন্দ্রীয় চরিত্র ইন্সপেক্টর হাতিরাম চৌধুরীর চরিত্রে অভিনয় করা জয়দীপ আহলাওয়াতের কথা। যিনি ‘পাতাল লোক’ স্ট্রিমিং হওয়ার পর রাতারাতি ভারতীয় দর্শকের প্রিয় মুখে পরিণত হয়েছেন।

জানা গেছে, ‘পাতাল লোক’ এর সফলতার পর অসংখ্য প্রজেক্টে কাজের প্রস্তাব পেয়েছেন। তবে সেই প্রজেক্টে কাজে সম্মতি হওয়ার চেয়ে বাদই দিচ্ছেন বেশি! কারণটাও জানালেন এই অভিনেতা। জয়দীপ জানিয়েছেন, একবার যদি দারুণ ভালো কিছু কাজ করে বসেন তাহলে দর্শকের আশা আপনাকে নিয়ে উত্তরোত্তর বাড়তে থাকে। আপনার নিজের ক্ষেত্রেও ছবিটা এক। তাই খুব খুঁতখুঁতে হয়ে উঠেছি, এটা বলার থেকে ব্যাপারটা এইভাবে দেখা ভালো যে আরও বেশি দায়িত্ববান হয়ে উঠেছি নিজের কাজের বিষয়ে।

আসলে ‘পাতাল লোক’ এ দুর্দান্ত একটি চরিত্র রূপদান করার পর এই অভিনেতা মনে করছেন, যাচ্ছেতাই চরিত্রে এখন আর অভিনয় করা ঠিক হবে না। তাই ভেবে চিন্তে পরবর্তী প্রজেক্টের কাজে নামতে চান তিনি।

জয়দীপ আরও জানান যে, আগে যেসব ছবি তার কাছে আসত সেসবের সবটুকুই যে তার ভালো লাগত এমনটা নয়। তবে এখন গল্পটা বদলেছে। ‘পাতাল লোক’এর সাফল্যের পর তিনি নিজের ইচ্ছেমত ছবি বাছাই করতে পারছেন। তবে হ্যাঁ, কোনও তাড়াহুড়ো করেছেন না তিনি। সঙ্গে এও জানাতে ভুললেন না যে দর্শক এখন তার আগামী ছবির ব্যাপারে দারুণ আগ্রহ প্রকাশ করছেন। খোঁজখবর নিচ্ছেন যে অভিজ্ঞতা এর আগে কখনওই তার হয়নি।

বিষয়:অভিনয় ওয়েব সিরিজ ক্যারিয়ার জয়দীপ পাতাল লোক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…