বেলাল খানের নতুন একটি মিউজিক ভিডিও আজ শুক্রবার এসেছে ইউটিউবে। শিরোনাম ‘পাতার বাঁশি’। এই গানে বেলাল খানের সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন সাবরিনা। গানের কথা লিখেছেন এ মিজান। গানটির সুরও করেছেন বেলাল খান। মিউজিক ভিডিওর মডেল হয়েছেন মাজনুন মিজান এবং রাণী আহাদ। মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে মানিকগঞ্জ আর সাভারে। পরিচালনা করেছেন তপু খান। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
বেলাল খান বলেন, ‘গানটির কথা, সুর আর মিউজিক ভিডিও—সব মিলিয়ে ভালো একটা কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছি। স্বামী-স্ত্রীর ভালোলাগা আর মন্দলাগা নিয়ে মিউজিক ভিডিওর গল্প। আমি খুবই আশাবাদী। আমার বিশ্বাস, সবাই পছন্দ করবেন’
মাজনুন মিজান বলেন, ‘ক্যারিয়ারের প্রথম আমি মিউজিক ভিডিওতে কাজ করেছি। গানটি শুনেই কাজটি করতে রাজি হয়েছি।’
রাণী আহাদ বলেন, ‘আমি এর আগেও কয়েকটি গানের ভিডিওতে মডেল হয়েছি। কিন্তু এই কাজটি একেবারের অন্যরকম।’
গানটি দেখতে পারেন এই লিঙ্কে








