চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-করাচির দুই উৎসবে বয়াতির ‘নয়া মানুষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
একজন পুরুষ মানুষ চা পান করছেন, পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের “২৪ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব” ও পাকিস্তানের “ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল”-এ অংশগ্রহণ করার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে সোহেল রানা বয়াতির সিনেমা ‘নয়া মানুষ’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ২৪ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’-এ দেখানো হবে ‘নয়া মানুষ’। এছাড়া আর্টস কাউন্সিল অব পাকিস্তান (এসিপি) করাচি, সিন্ধ সরকারের সহযোগিতায় ৩১ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল— ৩৮ দিনব্যাপী এই উৎসবে বিশ্বের নানা প্রান্তের শিল্প, সংগীত, নাটক ও নৃত্যের সমন্বয়ে এক অনন্য সাংস্কৃতিক উদ্‌যাপন অনুষ্ঠিত হচ্ছে। শতাধিক দেশের শিল্পীরা এই উৎসবে অংশ নিচ্ছে। উৎসবের অংশ হিসেবে প্রতি সপ্তাহে দুই ঘণ্টার একটি চলচ্চিত্র প্রদর্শনী পর্ব থাকবে। এর মধ্যে ২৭ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪ টায় প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’।

উৎসবে স্থানীয় ও আন্তর্জাতিক বহু শিল্পীর পরিবেশনার পাশাপাশি কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খান-এর বিশেষ পরিবেশনা থাকবে। তিনি উৎসবের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। রাহাত ফতেহ আলী খানের পরিবেশনা দিয়ে ৭ ডিসেম্বর ওয়াই এম সি এ লনে উৎসবের সমাপ্তি হবে।

দুটি উৎসবের আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ায় নির্মাণ সংশ্লিষ্ট সকলেই আনন্দিত বলে জানান নির্মাতা বয়াতি। তিনি বলেন, “আমরা একটা সহজ-সরল গল্প সাধারণভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমাদের এই প্রচেষ্টাকে সবাই উৎসাহিত করছে। দেশ ও বিদেশে আমার প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে যা আমার পরবর্তী চলচ্চিত্র নির্মাণের উৎসাহ বাড়িয়ে দিচ্ছে।”

বিভিন্ন উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নাট্যকার,নাট্য নির্দেশক ও চিত্রনাট্যকার মাসুম রেজা বলেন,‘নয়া মানুষ’ পৃথিবীর নানা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হচ্ছে জেনে ভীষণ আনন্দিত হচ্ছি। ‘নয়া মানুষ’-এর চিত্রনাট্য তৈরি করতে গিয়ে আমি নানা চ্যালেঞ্জের সামনে পড়েছি। সামাজিকতা ও ধর্মের নানা জটিল প্রশ্নের সমাধান করতে হয়েছে। মূলত এই ছবি আমাদের সমাজে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের কথা বলে। ‘নয়া মানুষ’ আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শিত হলে আমাদের সামাজিক জীবনযাত্রার চিত্রটা ফুটে উঠবে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটা ধারণা পাবেন দর্শকেরা, আমি চাই সারা বিশ্বের সকল ভাষাভাষী মানুষেরা এই ছবিটি দেখুক।

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।

Reneta

‘নয়া মানুষ’ চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষ রয়আশিস খন্দকারচন্দনা মজুমদারঝুনা চৌধুরীনয়া মানুষনাজমুল হোসেননিলুফার ওয়াহিদবদরুদ্দোজাবেলাল খানমাসা ইসলামমাহিন রহমানমৌসুমী হামিদরওনক হাসানলিড বিনোদনশফি মণ্ডলশিখা কর্মকারসানজানা মেহরানস্মরণ সাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬

আসামের বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT