বাংলাদেশ

পাটের সোনালি দিন ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রী

পাটের সোনালি দিন ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

বিশ্ববাজারে পাটপণ্য রপ্তানির সম্ভাবনা খুঁজে বের করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাটের সোনালি দিন ফিরিয়ে আনা হবে।

জাতীয় পাট দিবসে পাটপণ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পরিবেশবান্ধব পণ্য পাট। এটা কৃষিপণ্য একই সাথে শিল্পপণ্য। পরিবেশবান্ধব বলেই এর উন্নয়নে এবং পাট খাতের বিকাশে আমরা অনেক উদ্যোগ নিয়েছি।

পাট শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু পাটের ন্যায্য মূলের দাবিতে অনেক আগে থেকেই সংগ্রাম করেছেন। সে লক্ষ্যে তিনি স্মারকলিপি দিয়েছেন ১৯৫২ সালে।

বাংলাদেশের পাট সবচেয়ে ভালো হওয়ায় বিশব্যাপী পাট পণ্যের চাহিদা ছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাটখাত কিভাবে লাভজনক হয় তার উপায় খুঁজে বের করতে হবে।  পাটখাতে লোকসান মেনে নেয়া হবে না।

সেসময় হতাশ না হয়ে দেশে বিদেশে পাটের নতুন বাজার খুঁজে বের নির্দেশ দেন তিনি।

বিষয়:পাট পাটপণ্য প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…