জনপদ

পাটুরিয়ায় যানবাহনসহ উল্টে গেল শাহ আমানত

শাহ আমানত ফেরি উল্টে গেছে, পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাটুরিয়া ঘাটে শাহ আমানত ফেরি উল্টে গেছে, বেশ কিছু যানবাহন পানিতে ডুবে গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে বেশ কিছু যানবাহন নিয়ে রো রো ফেরি শাহ আমানত উল্টে আংশিক ডুবে গেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পাটুরিয়া ঘাটে দায়িত্বরত সার্জেন্ট গুলজার হোসেন নিশ্চিত করেছেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে বলে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি শাহ আমানত। ফেরি থেকে দুই বা তিনটি যানবাহন নামার পরপরই সেটি উল্টে পড়ে।

তবে ওই ফেরিতে কতগুলো যানবাহন ছিল; সে বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে অন্তত ১৭টি যানবাহন নিয়ে অংশিক ডুবে গেছে ফেরিটি।

বিষয়:পাটুরিয়া মানিকগঞ্জের শিবালয় উপজেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…