চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাগলাটে ঝড়ের’ হ্যাটট্রিক চান আমলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৭
স্পোর্টস
A A

তিনি বোলার নন। টানা দুই ইনিংসে সেঞ্চুরিও পাননি। তারপরও হ্যাটট্রিক চান হাশিম আমলা। একটু অন্যরকম করে হলেও সেঞ্চুরির হ্যাটট্রিক চাই এই সাউথ আফ্রিকানের। এবারের আইপিএলে দুটি সেঞ্চুরি করার পর যে এখন তিন নম্বরটাতে চোখ তার।

চলতি আইপিএলের আগে ক্রিকেটের ছোট এই মারকাটারি সংস্করণে কখনো সেঞ্চুরিই পাননি আমলা। ধীরস্থির ব্যাটিংই তার দর্শন। তবে ধীরের মাঝে কখন যে রানের গতি বাড়িয়ে চলেন সেটি বোঝাও মুশকিল! সেই গতিটা এবারের আইপিএলে এসে যেন ভিন্ন রূপই পেল।

রোববার রাতে গুজরাট লায়ন্সের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেছেন ৬০ বলে। যাতে ৮ চারের পিঠে ৫ ছয়ের মার। গত ২০ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সমান বলেই সমান রানের ইনিংস খেলেছিলেন এই প্রোটিয়া তারকা। আরেকটি মিলও আছে, দুই ইনিংসেই ছয় মেরে সেঞ্চুরি পেরিয়েছেন তিনি।

Banglabid

তবে প্রথম সেঞ্চুরির ইনিংসে ফিফটি করেছিলেন ৩৪ বলে, সেঞ্চুরি ৫৮ বলে। রোববার রাতে ফিফটি করেছেন ৩৫ বলে, আর সেঞ্চুরি ৫৯ বলে! মুম্বাইয়ের বিপক্ষে অপরাজিত থাকলেও এদিন এক বল আগে আউট হয়েছেন।

পরে সংবাদ মাধ্যমের কাছে আমার হাস্যোজ্জ্বল উক্তি, ‘জিততে চাই। আরো এমন ইনিংস চাই। দলকে প্লে-অফে নিতে চাই।’

আমলার সেঞ্চুরিতে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৩ উইকেটে ১৮৯ রান তুলেও অবশ্য জিততে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বাইয়ের বিপক্ষেও হারের খাতাতেই গিয়েছিল তার সেঞ্চুরিটি। ভাগ্য না বদলানোয় কোয়ালিফায়ারের পথও অনেকটা কঠিন হয়ে গেছে আমলার দলের।

Reneta

পাঞ্জাব ১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে। পে-অফে যেতে আমলার কাছে হয়তো আরো এমন ইনিংস চাইবে পাঞ্জাব। আমলাও সেটি চান। তবে সেই ম্যাচটাতে জিতেই মাঠ ছাড়তে চান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাশিম আমলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝিনাইদহের লেবুতলায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শুরু

পরবর্তী

‘আমাকে হারানোর জন্য একটা ছবির বাজেট ব্যয় করা হয়েছে!’

পরবর্তী
ওমর সানি

‘আমাকে হারানোর জন্য একটা ছবির বাজেট ব্যয় করা হয়েছে!’

চির নতুনের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT