তারকাকথন

‘পাখিদের কান্ড’

‘পাখিদের কান্ড’

আনিসুল হক

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আনিসুল হক নিয়মিত স্ট্যাটাস দেন। আজ শুক্রবার সকালে দেওয়া তার স্ট্যাটাসটি দেওয়া হলো এখানে।

আনিসুল হক লিখেছেন—

ভোরবেলা ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে আমি পাশের ১২তলা ভবনের দিকে তাকাই। মধ্যখানে একটা এখনো ফাঁকা প্লট। তারপর ওই ভবন। এই ভবনের ওপরের দিকে একটা ছোট্ট পাইপের ফুটোয় বাস করে দুটো টিয়া পাখি। আজ ভোরেও পাখি দুটোকে দেখলাম। সাংঘাতিক তাদের সুসম্পর্ক।

আরেকটা এসির কাঠামোয় একটা কাকের বাচ্চা হয়েছে। মা কাকটা বাচ্চাদের পাহারা দেয়। বাবা কাকটাও আসে।

আর আমার জানালার সানশেডে আর রান্নাঘরের চিমনির ফুটোয় বাস করে পায়রার দল। বকম বকম করে। জানালার পাশে ওড়াউড়ি করে।

ভোরবেলা আমার কাটে পাখিদের কান্ড দেখে।

বিষয়:আনিসুল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…