চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান হারলে বাংলাদেশের ভালো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্বপ্নযাত্রা থমকে গেছে সেমিফাইনালে ভারতের কাছে ম্যাচ হাতছাড়া করে। সেই ভারত রোববার টানা দ্বিতীয় শিরোপার জন্য নামছে। এদিন যদি বিরাট কোহলির দল পাকিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশের জন্যও ভালো। সেমিতে হেরে এক পয়েন্ট খুইয়ে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয় থেকে সাতে নেমে যাওয়ার শঙ্কার সামনে এখন বাংলাদেশ। পাকিস্তান হারলে আর সেই পরিস্থিতিতে পড়তে হবে না টাইগারদের।

সেমিফাইনালে ভারতের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে না পারার ম্যাচে বাংলাদেশ ১টি রেটিং পয়েন্ট হারিয়েছে। তারপরও অবশ্য ৯৪ পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানেই আছে মাশরাফির দল। কিন্তু ফাইনালে পাকিস্তান যদি ভারতকে হারিয়ে দেয় তাতে ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে ছয়ে উঠে যাবে সরফরাজের দল।

টুর্নামেন্টের আগে পাকিস্তান ছিল আটে। আর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত ছয় নম্বরের স্বাদ পেয়ে ইংল্যান্ডে পা রাখে বাংলাদেশ। সাতে ছিল শ্রীলঙ্কা।

Banglabid

পরে কার্ডিফে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কাকে টপকে সাতে উঠে যায় পাকিস্তান। এবার ভারতকে হারালে টপকে যাবে বাংলাদেশকেও। পাকদের পয়েন্ট এখন ৯৩। ফাইনালে পাকিস্তান হারলে তাই বাংলাদেশের ভালো।

তবে সেমিতে ১ পয়েন্ট হারাতে হলেও ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনায় কোন ছেদ পড়েনি বাংলাদেশের। বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ইংল্যান্ডসহ চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ওপরে থাকা প্রথম আট দল। অন্য সাতটি দলের মধ্যে বাংলাদেশের না থাকার কোন কারণ এই।

কেননা ওয়েস্ট ইন্ডিজ কদিন আগে আফগানিস্তানের কাছে এক ওয়ানডে হেরে ২ পয়েন্ট খুইয়েছে। তাতে ক্যারিবীয়রা ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৯-এ পড়ে থাকল। তাদের চেয়ে অষ্টম দল শ্রীলঙ্কা এগিয়ে ১৬ পয়েন্টে। বাংলাদেশ সেখানে ছয়ে আছে, পাকিস্তান জিতলে যদি সাতে নেমেও যেতে হয়, তাতেও সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা থাকছে না।

Reneta

আবার ফাইনালে ভারত জিতলে যেমন বাংলাদেশের ভালো, ভারতেরও ভালো। সেমিতে জিতে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছে কোহলির দল। পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে। শীর্ষে থাকা সাউথ আফ্রিকার থেকে এক পয়েন্ট কম তাদের। ভারতকে ডাকছে তাই শীর্ষ জায়গাটিও। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই দুর্দশাগ্রস্ত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ভারতের। আর একই সময়ে প্রোটিয়ারা খেলবে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ। তাতে ভারতের শীর্ষের সুযোগটাই তো আগে।

বর্তমানে ওয়ানডের র‍্যাঙ্কিং-

১. সাউথ আফ্রিকা (১১৯), ২. ভারত (১১৮), ৩. অস্ট্রেলিয়া (১১৭), ৪. ইংল্যান্ড (১১৩), ৫. নিউজিল্যান্ড (১১১), ৬. বাংলাদেশ (৯৪), ৭. পাকিস্তান (৯৩), ৮. শ্রীলঙ্কা (৯৩), ৯. ওয়েস্ট ইন্ডিজ (৭৭), ১০. আফগানিস্তান (৫৪)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদকে সামনে রেখে সরগরম রাজধানীর শপিংমল

পরবর্তী

কলম্বিয়ায় নারীদের টয়লেটে বোমা বিস্ফোরণে নিহত ৩

পরবর্তী
বোমা হামলা

কলম্বিয়ায় নারীদের টয়লেটে বোমা বিস্ফোরণে নিহত ৩

ভারী বৃষ্টির কারণে এখনো পাহাড় ধসের আশঙ্কা

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT