চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড যখন নিরাপত্তা শঙ্কার কথা বলে সফর পরিত্যক্ত করে তড়িঘড়ি দেশে ফিরে গেল, তখনই শঙ্কাটা জেগেছিল। সত্যি হল সেটাই। মধ্য-অক্টোবরে পাকিস্তানে খেলতে যাচ্ছে না ইংল্যান্ড।

সোমবার পাকিস্তান সফর বাতিলের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, ইসিবি। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাবর আজমদের মাটিতে দুটি ছোট ফরম্যাটের ম্যাচ খেলার সূচি ছিল ইয়ন মরগানদের।

পুরুষ দলের সাথে ইংলিশ নারী দলের সফরও বাতিল করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে মরগানদের দুই টি-টুয়েন্টির পাশাপাশি অক্টোবরে পাকিস্তান নারী দলের বিপক্ষে তিন ওয়ানডে খেলার সূচি ছিল ইংল্যান্ডের নারী ক্রিকেটারদের।

ইসিবি সফর বাতিলের জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতিতে বলেছে, পাকিস্তানে নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া শঙ্কার কারণে তারা সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বড় ধাক্কা খায় পাকিস্তান। দেশটি সফরে নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা ছিল ঐদিন। সেদিনই সফর বাতিল করে ফিরে যায় কিউইরা। কারণ হিসেবে বলে নিরাপত্তা শঙ্কার কথা।

বাংলাদেশে এসে টি-টুয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরে পাকিস্তানে গিয়েছিল নিউজিল্যান্ড। যা ছিল ১৮ বছর পর দেশটিতে তাদের প্রথম সফর। সেই ২০০৩ সালে শেষবার সেখানে গিয়েছিল তারা। রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের ওয়ানডে ও লাহোরে পাঁচ টি-টুয়েন্টির সিরিজ খেলার সূচি ছিল ল্যাথামদের।

Reneta

২০০৯ সালে, লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সম্প্রতি কয়েকটি দেশ সফর করে কোনো বিঘ্ন ছাড়াই। এরপর পাকিস্তান আশাবাদী হয়ে ওঠে সব দেশের সফরের ব্যাপারে। যাতে জোড়া ধাক্কাই লাগল অল্প সময়ের ব্যবধানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডইসিবিনিউজিল্যান্ডপাকিস্তানপিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT