চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান শাহিনসের কাছে পাত্তা পেলেন না সোহানরা

টপএন্ড টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় বসা টপ এন্ড টি-টুয়েন্টিতে পাকিস্তান ‘এ’ দল শাহিনসের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানরা পাকিস্তানের কাছে হেরেছেন ৭৯ রানে। ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের ইয়াসির খান।

ডারউইনের টিআইও স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মুহাম্মদ ইরফান খান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে তার দল। জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১৪৮ রানে। ৭৯ রানের জয় তোলে পাকিস্তানের দলটি।

বাংলাদেশের পক্ষে ৩২ বলে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন সাইফ হাসান। জিশান আলম ৩৩ ও কাজী নুরুল হাসান সোহান ২২ রান করেন। বাংলাদেশের আর কোন ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেননি।

পাকিস্তানের সাদ মাসুদ ও ফয়সাল আকরাম নিয়েছেন ৩টি করে উইকেট।

আগে ব্যাটে নেমে তিন ফিফটি হাঁকান পাকিস্তানের দুই ওপেনার খাজা নাফী, ইয়াসির খান ও তিনে ব্যাটে নামা আব্দুল সামাদ। নাফী ৩১ বলে ৬১, ইয়াসির ৪০ বলে ৬২ ও সামাদ ২৭ বলে ৫৬ করেন। অধিনায়ক ইরফান ২৫ রান করলে বড় সংগ্রহ আসে পাকিস্তানের।

বাংলাদেশের রাকিবুল হাসান, হাসান মাহমুদ এবং মাহফুজুর রাব্বী নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইয়াসিরইরফানপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশাহিনসসাইফসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT