চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান থেকে শূন্য হাতেই ফিরছে ছোটরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তিনদিনের ম্যাচের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতে নিল পাকিস্তান অনূর্ধ্ব-১৬ । শুক্রবার তৃতীয় তথা শেষ ম্যাচে ছোটরা হেরেছে ৭ রানে। তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে নিল স্বাগতিক পাকিস্তান। ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলে নারী দল পাকিস্তান থেকে একটি জয় নিয়ে ফিরলেও ছোটরা ফিরছে শূন্য হাতেই।

তিনদিনের প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এরপর প্রথম ওয়ানডেতেও হার। দ্বিতীয় ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে ভেস্তে যায়।

রাওয়ালপিন্ডির কেএলআর স্টেডিয়ামে বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচ শুরু হতে দেরি হয়। পরে ম্যাচের পরিধি নির্ধারিত হয় ৩১ ওভারের। তাতে প্রথম ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে মোটেই ভালো করতে পারেনি তারা। মাত্র ৩০.৩ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায়।

Banglabid

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক নাঈম আহমেদ। তার ৫২ বলের ইনিংস সাজানো চারটি চারে। তিনি ছাড়াও আরাফাত ইসলাম ২২, মিনহাজুল হাসান ২১ ও রেদওয়ান হোসেন ২২ এবং তৌহিদুল ইসলাম ২৪ রান করেন।

পাকিস্তানের হয়ে আলি আসফান্দ তিনটি উইকেট নেন। এছাড়া আহমদ খান, ইসমাইল খান ও মোহাম্মদ শেহজাদ দুটি করে উইকেট নেন।

১৬৬ রানের টার্গেটে দারুণ শুরু পায় পাকিস্তান। ওপেনিং জুটিতেতে ৬১ রান তোলে তারা। আলি হাসান ২৪ ও শেহজাদ ৩২ রান করেন। দ্বিতীয় উইকেট জুটিতেও ৬২ রান আসে। রিজওয়ান ৩৪ ও ইবরার অপরাজিত ৩৪ রান করেন।

Reneta

পাকিস্তান যখন ম্যাচ জিতেই যাচ্ছিল, ঠিক তখন খেলা বন্ধ হয়ে যায়। ২৮তম ওভারে খেলা বন্ধ হওয়ার সময় পাকিস্তানের স্কোর ছিল ১৪৮ রান। পরে আর খেলা শুরু হতে না পারায় বৃষ্টি-আইনে ৭ রানে জিতে যায় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে আমির হোসেন এবং সামসুল ইসলাম দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপ্লব দাশের রসিকতা

পরবর্তী

প্রকাশ্যে ‘বিশ্ব সুন্দরী’র পয়লা দর্শন

পরবর্তী

প্রকাশ্যে 'বিশ্ব সুন্দরী'র পয়লা দর্শন

ঘূর্ণিঝড় বুলবুল: সেন্টমার্টিনে আটকা পড়েছেন ১২শ’ পর্যটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রংপুরে একই পরিবারের চারজনের মৃত্যুর রহস্য ঘনীভূত, আটক ৩

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT