চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান থেকে মেধাবীদের অভিনব কায়দায় আইএসে নিয়োগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

“ভাই, তুমি চাইলেই উম্মাহ’র সম্পদ হতে পারবে”, পাকিস্তানী সাংবাদিক হাসান আবদুল্লাহকে এমন প্রস্তাব দেয় পাকিস্তানে জঙ্গি আইএস’র এক দালাল। তবে বর্তমান জীবনই অনেক বেশি ‘উপভোগ্য’ বলে জঙ্গি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

কিন্তু সব পাকিস্তানীতো আর হাসানের মতো নন। তাই দেশটি থেকে দল ভারী করার তৎপরতা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। আন্তর্জাতিক পরিসরে ত্রাসের রাজত্ব কায়েম করা জঙ্গি গোষ্ঠীটি সাধারণ অস্ত্রধারী যোদ্ধাদের চেয়ে বরং বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবানদের দলে টানার চেষ্টা করছে।

পাকিস্তানি সাংবাদিক হাসান আবদুল্লাহ’র বিষয়টিও সেরকম। কারণ হাসানকে দিয়ে আইএস’র প্রচারণা চালাতে সুবিধা হতো।

আইএসের এমন প্রস্তাবের খবরে এটা স্পষ্ট যে বহুদিন ধরে উগ্র মৌলবাদের অভ্যন্তরীন জঙ্গি বাজার পাকিস্তানে বড় ও বিশেষ জায়গা চাচ্ছে তারা। এজন্য আইবিএ গ্র্যাজুয়েট থেকে সাংবাদিক,প্রযুক্তিবিদদের কাছে আইএস পাঠাচ্ছে লোভনীয় নিয়োগ বার্তা।

এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শঙ্কার কথা জানান পাকিস্তানের সিন্ধু প্রদেশের সন্ত্রাসবিরোধী বিভাগের প্রধান রাজা উমর খাত্তাব।

তিনি মনে করেন পাকিস্তানে আইএসের বিস্তার ঘটার যথেষ্ট সুযোগ রয়েছে।পাকিস্তানী গোয়েন্দাদের মতে কয়েক হাজার পাকিস্তানি মধ্যপ্রাচ্যে আইএসের হয়ে তথাকথিত ‘যুদ্ধ’ করছে। তাদের অনেকেই দেশে ফিরে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।

Reneta

বিশেষ করে জঙ্গি বানাতে নারীদের ব্যবহার করছে আইএস। এই নারীরা অন্য সাধারণ নারীদেরকে ধর্মের ভয় দেখিয়ে আইএসে যোগ দেয়ার প্রস্তাব দিচ্ছে অত্যন্ত গোপনে। পাকিস্তানের কয়েকটি কলোনীর স্কুলে চালানো হচ্ছে আইএসের ভিডিও এমনকি তাদের তৎপরতা চলছে বিশ্ববিদ্যালয়গুলোতেও।

প্রথমে ইরাক,সিরিয়ায় আইএসের নৃশংস তৎপরতার কথা শোনা গেলেও গতবছর পাকিস্তানেও নিজেদের উপস্থিতি ঘোষণা করে আইএস। নৃশংসতা দিয়েই তারা জানায় পাকিস্তানেও উড়বে সেই আরবি হরফের কালো পতাকা। ২০১৫ সালের মে মাসে একটি বাসে গুলি চালিয়ে ইসমাইলি সম্প্রদায়ের ৪৫ জন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর একটি চিরকুটে দায় স্বীকারের বার্তা রেখে যায় ইসলামিক স্টেট বা আইএস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইসলামিক স্টেট-পাকিস্তানপাকিস্তান-আইএস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তান থেকে মেধাবীদের অভিনব কায়দায় আইএসে নিয়োগ

পরবর্তী

পাকিস্তান থেকে মেধাবীদের অভিনব কায়দায় আইএসে নিয়োগ

পরবর্তী

সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করছে ভারত

সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করছে ভারত

সর্বশেষ

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT