বিশ্বকাপ ফুটবল চলার সময় ধারাবাহিক সংসদ অধিবেশন চললেও এরমধ্যেই অনেক সংসদ সদস্য নিয়মিত খেলা দেখেছেন। ফাইনালের আগে চ্যানেল আই কথা বলেছে কয়েকজন নারী সংসদ সদস্যের সঙ্গে। তারা ফুটবলে বাংলাদেশের মেয়েদের অগ্রগতির প্রশংসা করে বলেছেন, এমন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে যাতে বৈশ্বিক আসরে শুধু দর্শক নয়, বরং অংশ নেবে বাংলাদেশ।






