চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান-আফগানিস্তানের তিন ক্রিকেটারের জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তান ও আফগানিস্তানের তিনজন ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। শুক্রবার আবুধাবিতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভিন্ন ভিন্ন ঘটনায় অভিযুক্ত হন তারা।

পাকিস্তানের হাসান আলী, আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান ও স্পিনার রশিদ খানকে ম্যাচ ফি’র ১৫% জরিমানা করে আইসিসি।

শুধু আর্থিক জরিমানাই নয়, তাদের প্রত্যেকের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। আফগান খেলোয়াড়দের জন্য ডিমেরিট পাওয়ার এটি দ্বিতীয় ঘটনা। গত ফেব্রুয়ারিতে প্রথম কোনো আফগান ক্রিকেটার ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন।

Banglabid

হাসান এবং আসগর আইসিসির আচরণবিধির ২.১.১ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারায় ক্রিকেটের স্পিরিটের কথা বলা আছে। আর রশিদ খান লঙ্ঘন করেছেন, ২.১.৭ ধারা। যেখানে ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার, আন্তর্জাতিক ম্যাচের সময় ব্যাটসম্যানের উপর কোনো বোলারের বা কোনো বোলারের উপর ব্যাটসম্যানের আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টির কথা বলা আছে।

ম্যাচের ৩৩তম ওভারের সময় আফগান ব্যাটসম্যান হাসমতউল্লাহ ক্রিজে ফিরে যাওয়ার পরও তার দিকে বল থ্রো করতে যান হাসান আলী। শুধু তাই নয়, পরে ওই ব্যাটসম্যানের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে যান তিনি। পরে এই হাসান আলীর সঙ্গেই তর্কে জড়িয়ে যান আফগান অধিনায়ক আসগর আফগান।

আর ম্যাচের ৪৭তম ওভারে পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলীকে আউট করার পর আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করেন রশিদ খান। ব্যাটসম্যানের দিকে আঙুল তুলে তাকে সাজঘরের পথও দেখান।

Reneta

ম্যাচের পর এই তিন ক্রিকেটারকেই শুনানিতে ডেকেছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তিনজনই নিজেদের অপরাধ মেনে নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেটএশিয়া কাপ-২০১৮পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান বিচারপতি হওয়ার পরও সিনহার কী স্বপ্ন ছিল?

পরবর্তী

আইনগত ভিত্তি পেলেই জাতীয় নির্বাচনে ইভিএম চালু হবে: সিইসি

পরবর্তী

আইনগত ভিত্তি পেলেই জাতীয় নির্বাচনে ইভিএম চালু হবে: সিইসি

সকল গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT