চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে মাজারে আত্মঘাতি হামলার দায় স্বীকার করেছে আইএস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

পাকিস্তানে সুফি দরবেশ লাল শাহবাজ কালান্দার মাজারে আত্মঘাতি বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

দেশটির সিন্ধ প্রদেশের এই মাজারে আত্মঘাতি হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লাশবহনকারী অ্যাম্বুলেন্সের দেয়া তথ্য মতে, ৭২ জনের লাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিশু, ৯ জন নারী এবং ৪৩ জন পুরুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তান পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, আত্মঘাতী সন্ত্রাসী মাজারের ‘গোল্ডেন গেট’ দিয়ে প্রবেশ করে। প্রথমে একটি গ্রেনেড ছোড়ার পর শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। তবে ছুড়ে দেয়া গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি।

ওই মাজারে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক মানুষ সমবেত হয়েছিলেন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা ও উদ্ধারকর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বর্বরোচিত এই হামলার নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় দেশটির সেনাবাহিনীর স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া আহত সাধারণ নাগরিকদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন।

এর আগে গত বছরের ১২ নভেম্বর বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার শাহ নুরানি মাজারে আত্মঘাতী বোমা হামলার ঘটে ঘটে। ওই হামলায় অন্তত ৫২ জন নিহত ও ১০২ জন আহত হন।

সুন্নি মুসলমিরা ছাড়া নিয়মিত উগ্রপন্থী গোষ্ঠী এবং জঙ্গি হামলার লক্ষ্যবস্তু হচ্ছে পাকিস্তানের অন্যান্য সম্প্রদায়ের মুসলিমরা। সাম্প্রতিক হামলাগুলোতে নিহতদের বেশির ভাগই শিয়া মুসলিম।

ট্যাগ: পাকিস্তান-আইএসপাকিস্তানে আত্মঘাতী হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাগদাদে গাড়িবোমা হামলায় ৪৮ ব্যক্তিকে হত্যার দায় স্বীকার করেছে আইএস

পরবর্তী

ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে ম্যানইউর প্রত্যাশিত জয়

পরবর্তী

ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে ম্যানইউর প্রত্যাশিত জয়

শাল বনের বন্যপ্রাণীরা অস্তিত্ব সংকটে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT