চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অভিযুক্ত পাকিস্তানেই নিরাপত্তারক্ষীদের ওপর আত্মঘাতী হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তান-আত্মঘাতী বোমা হামলা-নিহত

ফাইল ছবি

পাকিস্তানের বালুচিস্তানে নিরাপত্তারক্ষীদের গাড়িবহরে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ১১ জন।

পাকিস্তানের অর্থনৈতিক করিডোর বালুচিস্তানের তুরবত শহর এবং পঞ্জগুর জেলার মাঝামাঝি একটি এলাকায় ওই আত্মঘাতী হামলা হয় বলে জানিয়েছে নিউজ১৮।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান পৌঁছানোর পরপরই রোববার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বালুচিস্তান পোস্ট।

বালুচিস্তানের স্বাধীনতার দাবিতে সরব সংগঠন বালুচ রাজি আজোই সংগর (বিআরএএস) এ হামলার দায় স্বীকার করেছে।

গত বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে অন্তত ৪০ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হয়। আহত হয় আরও অনেকে।পাকিস্তান-আত্মঘাতী বোমা হামলা-নিহত

হামলার পরপরই এর দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ।

Reneta

ভারতশাসিত কাশ্মীরে দুই দশকের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এর ‘বদলা’ নেয়ার ঘোষণা দেন। তার অভিযোগ পাকিস্তানের মদদে এ হামলা হয়েছে।

আর এর মাত্র চারদিন পর প্রায় একই ধরনের হামলা হলো পাকিস্তানেই।

এর আগে বুধবার পাকিস্তানের সঙ্গে সীমান্তে কাছে সিসতান-বালুচিস্তান প্রদেশে একটি আত্মঘাতী বোমা হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের ২৭ সদস্য নিহতের ঘটনায়ও পাকিস্তানকে দায়ী করে হুঁশিয়ারি দেয় ইরান।ইরান-আত্মঘাতী বোমা হামলা

শনিবার বিশেষায়িত এই সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি অভিযোগ করেন, পাকিস্তান ইরানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি তৈরির কাজ করছে। এজন্য দেশটিকে ‘কড়া মূল্য দিতে হবে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী বোমা হামলাপাকিস্তানপাকিস্তান-আত্মঘাতী হামলাপাকিস্তান-বোমা হামলাপাকিস্তানে আত্মঘাতী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT