চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। ইসলামাবাদে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ওমর জাকিওয়াল তার দেশের নাগরিকদের ‘অপ্রয়োজনে পাকিস্তান ভ্রমণ’ না করার আহ্বান জানিয়েছেন। পাকিস্তান সীমান্ত বন্ধ করে দেয়ার পর নাগরিকদের সতর্ক করলো আফগানিস্তান।

গত ১৬ ফেব্রুয়ারি সিন্ধু প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়। ওই ঘটনার কয়েক মিনিট পরই আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান। এরপর আফগান লাগোয়া সীমান্তে ব্যাপক সেনা অভিযান চালায় পাক সেনাবাহিনী। এমনকি আফগানিস্তানের ভেতরে প্রবেশ করেও অভিযান চালায় তারা। পরে এর প্রতিবাদ জানায় কাবুল।

ফেসবুকে দেয়া এক বিবৃতিতে জাকিওয়াল বলেন, তিন থেকে চারদিনের মধ্যেই সীমান্ত খুলবে। তবে সীমান্ত খুললেও আমাদের দেশের নাগরিকদের ‘অপ্রয়োজনে পাকিস্তান ভ্রমণ’ না করাই ভাল।

Banglabid

নাগরিকদের ভ্রমণে সতর্কতার কথা বললেও সীমান্ত খুলে দেয়ার দাবি জানিয়েছেন আফগান রাষ্ট্রদূত। তিনি আশা প্রকাশ করেন, অসুস্থ আফগানদের চিকিৎসা এবং যারা বৈধ ভিসা নিয়ে পাকিস্তানে আটকা পড়ে আছে তাদের জন্য পাকিস্তানি কর্তৃপক্ষ আংশিকভাবে সীমান্ত ‍খুলে দেয়া দেবে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, পাক-আফগান সীমান্ত খোলার বিষয়ে সিদ্ধান্ত যথাসময়ে নেয়া হবে।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত নিরাপত্তার কারণেই তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটা বন্ধ থাকবে।

Reneta

পাকিস্তান বলছে, সেদেশের সাম্প্রতিক হামলার সঙ্গে সংশ্লিষ্টরা আফগানিস্তান বা পাক-আফগান সীমান্ত অঞ্চলের। পাকিস্তানের এই দাবি, পুরোপুরি অস্বীকার করেনি আফগানিস্তানও। তবে জঙ্গি দমনে ইসলামাবাদকে তাদের সঙ্গে পরামর্শ করার আহ্বান জানিয়েছে কাবুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানে আত্মঘাতী হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরব আর প্রিয়াংকার ছবির মহরত

পরবর্তী

গান, অভিনয় আর কথামালায় খালেদ খানের জন্মদিনের অনুষ্ঠান

পরবর্তী
গান করছে মিতা হক তার সংগঠন সুরতীর্থ

গান, অভিনয় আর কথামালায় খালেদ খানের জন্মদিনের অনুষ্ঠান

এমপি লিটন হত্যায় কাদেরের ‘স্বীকারোক্তি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT