চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে গাড়ি দুর্ঘটনার কবলে অজি ধারাভাষ্যকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের শেষে এলো একটি খারাপ সংবাদ। বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন ধারাভাষ্যকার অ্যাডাম কলিন্স। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ভয়ঙ্করভাবে ধাক্কা দিয়েছে তার গাড়ি। শেষ খবর, সুস্থ আছেন এসইএনে কাজ করা এ ধারাভাষ্যকার।

লাহোর বিমানবন্দরে যাওয়ার পথে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয় কলিন্সদের গাড়ি। আঘাত গুরুতর গাড়ির চালকের। বুকে ও পেটে ক্ষত হয়েছে কলিন্সেরও।

দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপদে লন্ডনে পরিবারের কাছে পৌঁছেছেন ৩৭ বর্ষী কলিন্স। চালকের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, অন্তত একমাস হাসপাতালে থাকতে হবে তাকে।

দুর্ঘটনার সময় সিটবেল্ট পরা ছিলেন বলে জানিয়েছেন কলিন্স। ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার কৃতিত্ব দিয়েছেন সিটবেল্টকে।

‘আমরা যে গতিতে ট্রাকটিকে আঘাত করেছি, তারপরও এখনও এক টুকরো রয়েছি, এটা কেবল সিটবেল্ট ছিল বলেই। এটি অলৌকিক ঘটনা যে চালক বেঁচে গেছেন। তবে আমি ব্যথিত সে গুরুতর আহত হওয়ায়। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

‘তাকে ধ্বংসাবশেষ থেকে মুক্ত করার জন্য অনেক মানুষ একত্রিত হয়েছিল। এটা তাদের সম্প্রদায়ের মনোভাবকে প্রতিফলিত করে। যা আমরা পাকিস্তান সফরে গিয়ে দেখেছি। দুর্ঘটনাটি ভয়ঙ্কর ছিল, আমি সেখানে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকলিন্সপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT