চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যদের ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। জাতীয় পরিষদের ১৭৬ জন সদস্যের ভোট পেয়েছেন ইমরান।

ইমরান খান শনিবার দেশটির ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। পাকিস্তানে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে গত সোমবার শপথ নিয়েছেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সাবেক এই ক্রিকেট তারকার বিপরীতে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রধান শাহবাজ শরিফ। জাতীয় পরিষদের ৯৬ জন সদস্যের ভোট পেয়েছেন তিনি।

তবে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটদানে বিরত ছিল তৃতীয় বৃহত্তম দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত করার সংসদ অধিবেশন শুরু হয় শুক্রবার ৪টা ৩০ মিনিটে। ইমরান খান ও শাহবাজ শরিফ দুই জনই নির্ধারিত সময়ে সংসদে উপস্থিত হন। সোয়া চারটা নাগাদ তারা অধিবেশন কক্ষে হাজির হন।

Reneta

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ইমরানের প্রতিদ্বন্দ্বি ছিলেন শাহবাজ শরিফ। পিএমএল-এন নেতা নির্বাচনে কারচুপির প্রতিবাদে হাতে কালো কাপড় বেঁধে হাজির হন। পিপিপি’র বিলাওল ভুট্টো ভোটদানে বিরত থাকার ঘোষণা দিলেও সংসদ অধিবেশনে উপস্থিত হন। তিন নেতাই পরস্পরের সঙ্গে করমর্দন করেছেন।

নির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দেন। তাদের ভোটে নির্বাচিত হন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী।

গত জুলাই মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয় পেলেও সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ইমরানের দল পিটিআই। এ কারণে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে ছোট রাজনৈতিক দলগুলোর সাহায্য দরকার হয় ইমরানের।

গত ২৫ জুলাই অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে ইমরানের দল পিটিআই ২৭২টির মধ্যে ১১৭টি আসন পায়। ম্যাজিক ফিগারে পৌঁছাতে তাঁর দরকার ছিল ১৩৭ আসন।

সংসদ সদস্যের ভোটে ইমরানের নির্বাচিত হওয়ার ঘোষণা দেন নতুন নির্বাচিত স্পিকার আসাদ কায়সার। ফল ঘোষণার সময় ইমরানবিরোধীরা সংসদে ‘মানি না’ বলে স্লোগান দেয়।

স্পিকার সংসদের পরিবেশ শান্তিপূর্ণ বজায় রাখতে চাইলেও পিএমএল-এন সংসদ সদস্যের প্রতিবাদ অব্যাহত থাকে। এসময় ইমরান খান হাসিমুখে নিজের আসনে বসে ছিলেন। একই সঙ্গে তিনি দলের নেতাদের শুভেচ্ছা গ্রহণ করছিলেন।

রাজনীতিতে প্রবেশের ২২ বছর পর প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পিটিআই চেয়ারম্যান ইমরান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানপাকিস্তানপিটিআইসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT