চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের ‘র‌্যাঙ্কিং’ নিয়ে কী ভাবছেন মাহমুদউল্লাহ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

একদিন পরই তিন টি-টুয়েন্টির সিরিজে নেমে পড়বে বাংলাদেশ। যাদের মাটিতে, যাদের বিপক্ষে খেলা, সেই পাকিস্তান রঙিন পোশাকের ছোট ফরম্যাটটির আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে। বিপরীতে বাংলাদেশ আছে র‌্যাঙ্কিংয়ের নয়ে, সাতে থাকা আফগানিস্তানেরও পরে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য চ্যালেঞ্জটা নিতে আত্মবিশ্বাসী। জানালেন, প্রতিপক্ষের চেয়ে নিজেদের নিয়ে ভাবার কথা।

র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থাকা পাকিস্তানের মুখোমুখি হতে বুধবার রাতে রওনা হবে টাইগাররা। যাওয়ার আগেরদিন টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ আশা দিলেন ভালো কিছু প্রদর্শনের। চোখ সিরিজ জয়ে।

‘আমরা নয় নম্বরে, ওরা এক নম্বরে। টি-টুয়েন্টিতে তারা ধারাবাহিকভাবে খেলে আসছে। আমার মনে হয় যেভাবে আমরা ক্রিকেট খেলছি, শেষ কয়েকটি সিরিজে, আমি খুব আশাবাদী যে ভালো কিছু ম্যাচ উপহার দিতে পারব। আমরা সিরিজ জেতার চেষ্টা করব।’

আইসিসি টেবিলের শীর্ষে থাকলেও ছোট সংস্করণের ক্রিকেটে ভালো সময় কাটছে না পাকিস্তানের। রেজাল্ট আসা তাদের শেষ ৯ ম্যাচে জয় কেবল একটি। পিঠে হার ৮টিতে। কিছুদিন আগে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে দলটি, পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে থাকা শ্রীলঙ্কার তরুণ এক দলের বিপক্ষে। লঙ্কানরা আছে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক উপরের ঘরেই। সাম্প্রতিক সময়ে যাদের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেছে টাইগাররা।

সময়টা খারাপ গেলেও প্রতিপক্ষকে যোগ্য সম্মানই দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, ‘র‍্যাঙ্কিংয়ের বিষয়টা যেটা বললেন, শেষ কয়েকটা সিরিজে পাকিস্তান হয়ত খারাপ করেছে। আমি মনে করি তারা অনেক শক্তিশালী দল টি-টুয়েন্টিতে। তাদের ওখানে খেলা। শেষ সিরিজে শ্রীলঙ্কার সাথে হেরেছে তারা। হয়ত এই বিষয়টি নিয়ে চিন্তা আছে। আমাদের ফোকাস করতে হবে নিজেরা কতটা ভালো খেলতে পারি।’

২০১৬ বিশ্বকাপে শেষ দেখা। দীর্ঘ বিরতির পর আবারও পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। দুদলের সবশেষ তিন দেখায় দুটিতে জেতা টাইগার দল সিরিজ জিতে ফেরার স্বপ্ন বুনছে।

Reneta

‘এই দলে যারা আছে তারা ভালো ফর্মে আছে। ভালো টাচে আছে। এই জিনিসটা আমরা যদি ইতিবাচকভাবে কাজে লাগাতে পারি, এবং যদি বুঝতে পারি সেরা ক্রিকেট খেলতে পারলে আমরা জিততে পারব, তাহলে ভালো কিছু সম্ভব।’

‘ওরা কী করেছে শেষ সিরিজে সেটা নিয়ে যদি চিন্তা করি, র‍্যাঙ্কিংয়ে কোথায় আছে, এসব…! আমি মনে করি না চিন্তার কিছু আছে। তারচেয়ে আমাদের ক্রিকেটটা আমরা কীভাবে প্রয়োগ করতে পারি, কীভাবে সেরাটা দিতে পারি ব্যক্তিগতভাবে, এটা নিয়ে ভাবা মনে করি জরুরী।’

বুধবার রাত ৮টায় ভাড়া করা বিমানের বিশেষ ফ্লাইটে তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তান রওনা দেবে বাংলাদেশ দল। পৌঁছে একদিনের প্রস্তুতি পর্ব সেরে নেমে পড়তে হবে খেলায়। সিরিজের তিন ম্যাচই লাহোরে- ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি।

বাংলাদেশ দল পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজের সফরটি করবে তিন দফায়। শুরুতে তিন টি-টুয়েন্টি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি টেস্ট ও এপ্রিলে আরেকটি টেস্ট আর একটি ওয়ানডে খেলতে দেশটিতে যাবে টাইগাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিস গিবসনবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT