চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিমান চলাচল স্বাভাবিক হতে পারে শুক্রবার সন্ধ্যায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারত-পাকিস্তানে চলমান উত্তেজনার কারণে দুই দেশের আকাশপথ এবং ফ্লাইট বন্ধ ঘোষণা করা হলেও শুক্রবার সন্ধ্যা থেকে পাকিস্তানে আবারও বিমান চলাচল শুরুর কথা রয়েছে।

পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় জঙ্গিদের সাথে জড়িত থাকার অভিযোগে কাশ্মীরের জামাত-ই-ইসলামী নামের একটি দলকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারত। এছাড়া ভারতীয় পাইলটকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতির পরও সর্বোচ্চ সতর্কতা অব্যাহত রেখেছে ভারত।

এই জরুরি পরিস্থিতিতেও নির্বাচনী প্রচারণাসহ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজগুলো অব্যাহত রাখার জন্য ভারতের বিরোধী দলগুলো মোদির সমালোচনা করছেন।

Pakistani Airspace has just been opened for some flights. Air Arabia #G9825 is the first flight to leave Pakistanhttps://t.co/0yeZmuAyOh pic.twitter.com/4zhxoxsYnV

— Flightradar24 (@flightradar24) February 28, 2019

ভারত-পাকিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সাথে কথা বলতে প্রস্তুত বলে জানিয়েছেন।

Reneta

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপরে আত্মঘাতী জঙ্গি আক্রমণে প্রাণ হারান ৪০ জন ভারতীয় আধা সেনা। এরপর গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা নাগাদ ভারতের ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।

এর পরিপ্রেক্ষিতে বুধবার স্থানীয় সময় ১০টা ৫ মিনিটে বুদগাম শহরের গারেন্দ কালান গ্রামের একটি উন্মুক্ত মাঠে ভারতীয় আইএএফ জেট বিমান ভূপাতিত করে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে পাকিস্তানের এফ-১৬ বিমান ভারতের রাজৈরে ঢুকে বোমা হামলা করার দাবি করে। এই ঘটনার পরে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT