চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের প্রতি সদয় হতে বললেন এসিএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে নাক উঁচু বলে মিথ প্রচলিত আছে অস্ট্রেলিয়ানদের। পাকিস্তানের মাটিতে হলে তো কথায় নেই। নিরাপত্তা ইস্যু বাদ সাধবেই। তবে এবার তা হচ্ছেনা। ক্রিকেটারদের আশ্বস্ত করতে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রধান টড গ্রিনবার্গ ক্রিকেটারদের সঙ্গে সফর করবেন বলে জানিয়েছেন।

পাকিস্তান সফর সূচির চূড়ান্ত হওয়ার পরপরই দুই একজন অজি ক্রিকেটার সফরে যাবেন না বলে জানিয়ে ছিলেন বোর্ডকে। এর পরপরই নড়েচড়ে বসে ক্রীড়াঙ্গণ। পাকিস্তানিদের মনে শঙ্কা অজিরা আসছে তো পাকিস্তান? তবে বসে ছিলেন না পাকিস্তান বোর্ড সভাপতি রমিজ রাজা। দায়িত্ব নিয়ে অস্ট্রেলীয় বোর্ডকে আশ্বস্ত করেছেন সাবেক এ ক্রিকেটার।

‘আমি ক্রিকেটারদের আশ্বস্ত করতে চাই যে সফরে তারা একা যাচ্ছে না। আমি তাদের সঙ্গে যাচ্ছি। এই মুহূর্তে এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমার জন্য বড় সুযোগ ক্রিকেটারদের বোঝানো যে আমি তাদের সঙ্গে আছি।’

‘গত বছরের শেষের দিকে এসিএ পাকিস্তানের প্রাক সফরে গিয়েছিল। এবং তাদের রিপোর্টগুলো বেশ ইতিবাচক ছিল৷ তবে আমরা অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ এবং অন্যান্য সরকারী সংস্থার পরামর্শ গ্রহণ করছি। যেহেতু আমাদের শুধু ক্রিকেটারদের নয়, তাদের পরিবারকেও সন্তুষ্ট করতে হবে যে পাকিস্তান সফর করা নিরাপদ।’

এর আগে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘ সময় দেশটির মাটিতে আসর বসাতে পারেনি পাকিস্তান। তবে পরিস্থিতি কাটিয়ে বেশ কিছু সফল টুর্নামেন্ট আয়োজন করলেও অজিদের আতিথ্য দেওয়া হয়ে উঠেনি। সামনে বড় আয়োজক হতে হলে অজিদের ঘরের মাঠে আনা চাই পাকিস্তানের।

অজিরা সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফর করেছে। এরপর আর পা রাখেনি দেশটিতে। ফলে সফরটি সম্পন্ন করতে ঘাটতি নেই পাকিস্তানের।

‘আমাদের একে অন্যের প্রতি দয়ালু হতে হবে। দুই একজন ক্রিকেটারকে আরো দয়ালু ও সাহসী হতে হবে। ক্রিকেটারদের সঙ্গে যেতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করিনা। তবে এটা আমার ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত।’ বলেন গ্রিনবার্গ।

চলতি বছরের মার্চ এপ্রিলের মাঝামাঝি সময়ে অজিদের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। সফরে তিন টেস্ট ও ওয়ানডের পাশাপাশি ১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।

ট্যাগ: অস্ট্রেলিয়াপাকিস্তানরমিজ রাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এমবাপে তুমি শেষ’

পরবর্তী

সাংবাদিক মিজানুর রহমান খানের অসামান্য অবদানের কথা স্মরণ

পরবর্তী
সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক মিজানুর রহমান খানের অসামান্য অবদানের কথা স্মরণ

বিবাহের জন্য প্রস্তুত দম্পতি, পাঞ্জাবি ও সিন্দুর পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার এমনে বিয়ে করতে ইচ্ছা করছিল সারাজীবন’

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT