আন্তর্জাতিক

পাকিস্তানেও নিষিদ্ধ চীনা অ্যাপ টিকটক

TikTok লোগো সহ ডিজিটাল ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল মিডিয়া অ্যাপের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটকের লোগো সহ ডিজিটাল ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল মিডিয়া অ্যাপের জনপ্রিয়তা বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত ও যুক্তরাষ্ট্রের পর এবার পাকিস্তানেও নিষিদ্ধ হলো ভিডিও শেয়ারিংয়ের চীনা অ্যাপ টিকটক।

যুক্তরাষ্ট্র ও ভারত তথ্য চুরির অভিযোগে চীনা এই অ্যাপটি নিষিদ্ধ করলেও পাকিস্তানের অজুহাত অন্য কিছু।

পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) এর অভিযোগ, টিকটকের মাধ্যমে অনৈতিক ও অশোভন, অশ্লীল বিষয়বস্তু প্রচার হচ্ছে, এতে করে দেশে পর্নোগ্রাফির প্রভাব বাড়ছে, যা তরুণদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম ডন এর প্রতিবেদনে বলা হয়, টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষের কাছে অভিযোগ রয়েছে যে, টিকটকের মাধ্যমে অনৈতিক ও অশ্লীল কনটেন্ট প্রচার হচ্ছে। এ ব্যাপারে  সতর্কও করা হয়। তবে টিকটক কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে চীনা অ্যাপটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পিটিএ।

টিকটক বেআইনি বিষয়বস্তু সন্তোষজনক নিশ্চিত করতে পারলে নিষেধাজ্ঞা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে দেশটির টেলিকমিউনিকেশন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পিটিএকে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চলমান অ্যাপগুলোকে অশ্লীলতামুক্ত করার নির্দেশ দেওয়ার পর এ ধরনের পদক্ষেপ গ্রহণ করছে পিটিএ।

তবে এ বিষয়ে পাকিস্তানের বন্ধুপ্রতীম দেশ চীনের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।

বিষয়:চীন টিকটক পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…