চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে বোঝায় চাপানোর মঞ্চ গড়েছে কিউইরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাঁধে রানের বোঝা চাপানোর মঞ্চ গড়েছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংস থেকেই ১৯২ রানের লিড আদায় করে নিয়েছে কেন উইলিয়ামসনের দল।

মাউন্ট মঙ্গানুইতে সোমবার প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৩৯ রানে অলআউট করে দিয়েছে কিউইরা। নিজেরা প্রথম ইনিংসে তুলেছিল ৪৩১ রান, উইলিয়ামসনের ১২৯ রানে ভর করে।

ফলোঅন এড়াতে পারলেও চতুর্থ ইনিংসে বড় রানের মুখোমুখি হতে হবে সফরকারীদের। সেখানে স্বাগতিকরা লিড বাড়িয়ে দ্বিতীয় ইনিংসে বড় লক্ষ্য দিতে বেশ সুবিধাজনক অবস্থানে আছে।

তার আগে তৃতীয় দিনে পাকিস্তান যে আড়াইশর কাছে যেতে পারল, তাতে অবদান ফাহিম আশরাফের ৯১ রানের।

আটে নেমে ফাহিম ৯১ রানের ইনিংস খেলেছেন ১৩৪ বলে। ১৫ চারে সঙ্গে যাতে এক ছয়ের মার।

ফাহিমকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, খেলেছেন ৭১ রানের ইনিংস। দুজনে জুটিতে এনেছেন ১৪১ রান। তাতে বড় লজ্জা এড়িয়েছে দল।

Reneta

কিউইদের হাত ঘোরানো পাঁচ বোলারের চারজন উইকেট ভাগাভাগি করেছেন। মিচেল স্যান্টনার কেবল সাফল্য পাননি, অবশ্য বল করেছেন সবে ৬ ওভার।

বাকিদের মধ্যে কাইল জেমিসন ৩টি আর টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনার নিয়েছেন ২টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনরিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

জলাশয় রক্ষা ও দূষণ কমাতে গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT