চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে ‘নিরাপদ’ বলছেন শেহজাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: দুই আসর পর বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ঢাকা প্লাটুনের জার্সিতে দেখা যাবে বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ানকে। সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন শেষে বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হলে উঠে আসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ প্রসঙ্গও।

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। বিসিবি চাইছে শুধু টি-টুয়েন্টি সিরিজ খেলতে। স্বাগতিক দেশের বোর্ড (পিসিবি) চায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টেস্ট সিরিজও খেলুক বাংলাদেশ। দুদেশের ক্রিকেট বোর্ডের টানাপোড়েনের মাঝেই শেহজাদ সাফাই গাইলেন নিজ দেশের নিরাপত্তা ব্যবস্থার।

‘আমি মনে করি পাকিস্তান নিরাপদ দেশ। আগেও ছিল, এখনও আছে। আমাদের সেনারা আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য যা করার তাই করছে। তারা খুবই ভালো নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে খেলোয়াড়দের।’

‘আমরা সবাই জানি পাকিস্তানিরা কতোটা অতিথিপরায়ণ হতে পারে। শ্রীলঙ্কা সফর করে গেল কদিন আগে। সফরটা খুবই সফল ছিল। কৃতিত্ব তাদের দিতে হয় যারা এর পেছনে কাজ করেছে, যারা পর্দার পেছনে কাজ করছে, দেশে ক্রিকেট ফিরিয়ে আনার জন্য।’

Banglabid

‘তবে এটা সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সিদ্ধান্ত। তারা যেটা মনে করে সেটাই করা উচিত। আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, আমি পাকিস্তানে গিয়ে সুন্দর উইকেট ও সুন্দর আতিথেয়তা আর খাবার উপভোগ করতাম। আমার জন্য ক্রিকেট খেলার আদর্শ জায়গা পাকিস্তান।’

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যেতে বাংলাদেশের খেলোয়াড়-বিদেশি কোচদের কিছুটা আপত্তি আছে। বাংলাদেশ সরকারের সকল স্তর থেকে এখনো মেলেনি নিরাপত্তা ছাড়পত্র। পাকিস্তানের মাটিতে টেস্ট খেলার সুযোগ দেখছেন না বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। কয়েকদিন আগেই সেটি সংবাদমাধ্যমকে বলেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে পিসিবিকে আগেই যা জানিয়েছে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবাংলাদেশ-পাকিস্তান সিরিজবিপিএল-২০১৯বিপিএল-২০২০লিড স্পোর্টসশেহজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT