ক্রিকেট

‘পাওয়ার হিটিং’ কোচ পেল বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন, দেশের জন্য খেলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুরু ও শেষের দিকে দ্রুত রান তোলায় ঘাটতির কথা চিন্তা করে সাউথ আফ্রিকান সাবেক ক্রিকেটার এলবি মরকেলকে পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাউথ আফ্রিকা সফরে থাকা বাংলাদেশ দলের সঙ্গে মঙ্গলবারই যোগ দিয়েছেন মরকেল। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৮ মার্চ।

তামিম-সাকিবদের নিয়ে মরকেল কাজ করবেন শুধুমাত্র এই সিরিজেই। নিশ্চিত করেছেন বিসিবির পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

সিরিজের আগে পেস বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ডকে দুই বছরের জন্য নিয়োগ দেয় বিসিবি। এবার আরও এক প্রোটিয়াকে কাজে লাগানো হচ্ছে।

পাশাপাশি কেপটাউনে সাউথ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার গ্যারি কারস্টেনও কাজ করছেন টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে। বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো একই দেশের।

ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের আগে অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সকে ব্যাটিং কোচ নিয়োগ দেয় বিসিবি। তার আগে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন সাউথ আফ্রিকান অ্যাশলে প্রিন্স।

বিষয়:বাংলাদেশ বিসিবি সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…