ক্রিকেট

পাওয়ার প্লে’তে ‘পাওয়ারলেস’ ব্যাটিং

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে খেলছেন, একজন বলের জন্য লড়াই করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাওয়ার প্লে’তে প্রত্যাশার সিকিভাগও মেটাতে পারল না বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষেও বিবর্ণ শুরু মাহমুদউল্লাহ রিয়াদের দলের। ৬ ওভারে এসেছে মাত্র ২৮ রান। হারাতে হয়েছে ৩ উইকেট।

আবুধাবির উইকেটে আছে হালকা ঘাস। তবে ব্যাটে বল আসছে দারুণভাবে। তাতে রানের প্রত্যাশা বাড়লেও বিপরীত মেরুতে বাংলাদেশ। সাবধানী ব্যাটিং করতে গিয়ে একের পর উইকেট হারিয়ে বিপদে টিম টাইগার্স।

ইনিংসের চতুর্থ ওভারে কাগিসো রাবাদার বলে হেনরিক্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম শেখ (৯)। তিনে নামা সৌম্য সরকার (০) এলবিডব্লিউ হন প্রথম বলেই।

হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রাবাদা। হ্যাটট্রিক করতে না পারলেও পরের ওভারে মুশফিকুর রহিমকে (০) ফিরিয়ে টপঅর্ডার ধসিয়ে দেন।

১৪ রানে অপরাজিত আছেন লিটন দাস। অধিনায়ক মাহমুদউল্লাহ খেলছেন ২ রানে।

বিষয়:আরব আমিরাত টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ বাভুমা বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদ শামীম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…