চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছর পর নাদাল, সেরেনার পতাকা ওড়াচ্ছেন ভেনাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
নাদাল

উইম্বলডনে বেশ দাপটের সঙ্গেই এগোচ্ছেন টুর্নামেন্টের দুই অন্যতম ফেভারিট রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। এই টুর্নামেন্টে গত কয়েক বছর ধরেই পারফরম্যান্স নিম্নমুখী ছিল নাদালের। বুধবার বিশ্বের ৪৩ নম্বর খেলোয়াড় মার্কিন ডোনাল্ড ইয়ংকে সরাসরি সেটে হারিয়ে ২০১১ সালের পর উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন এই স্প্যানিশ তারকা। ম্যাচ জিতেছেন ৬-৪, ৬-২, ৭-৫ গেমে।

এদিন ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন রাফা। প্রথম দুই সেট দাপটের সঙ্গে জিতলেও তৃতীয় সেটে ম্যাচে ফিরেছিলেন ইয়ং। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ জিতে নেন রাফা’ই।

নাদাল কোর্টে স্বচ্ছন্দ দেখালেও অবশ্য এদিন খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না মারে। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির ডাস্টিন ব্রাউনকে হারাতে নেন এক ঘণ্টা ৩৬ মিনিট। দুবছর আগে উইম্বলডনে যিনি নাদালকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন, সেই জার্মান তারকাকে মারে হারান ৬-৩, ৬-২, ৬-২ গেমে।

মারে ছাড়াও উইম্বলডনের সেন্টার কোর্ট এদিন মাতান আরেক ব্রিটিশও। তিনি জোহানা কন্টা। ২৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়া বংশোদ্ভুত ব্রিটিশ তারকা দ্বিতীয় রাউন্ডে হারান ক্রোয়েশিয়ার অবাছাই তারকা ডোনা ভেকিচকে। বিশ্বের ৫৮ নম্বরের বিরুদ্ধে ৭-৬ (৭-৪), ৪-৬, ১০-৮ গেমে জেতেন তিনি। ষষ্ঠবার চেষ্টার পর এই প্রথম উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠলেন কন্টা।

মেয়েদের চতুর্থ বাছাই এলিনা সভেতলিনা জিতেছেন মাত্র ৫০ মিনিটে ৬-৩, ৬-০ সেটে। ভেনাস উইলিায়ামস তৃতীয় রাউন্ডে উঠতে নেন এক ঘণ্টা ৪৯ মিনিট। চিনের কিয়াঙ্গ ওয়াঙ্গকে ৬-৪, ৪-৬, ৬-১ গেমে হারান সেরেনার পতাকা ধরে রাখা ভেনাস।

বাছাইদের মধ্যে এদিন জয় পেয়েছেন জাপানি কেই নিশিকোরি, জো উইলফ্রেড সোঙ্গা, মারিন সিলিচও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্ডি মারেউইম্বলডন টেনিসরাফায়েল নাদাল
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ প্রিন্সের

মে ১৩, ২০২৬
অভিযুক্ত জাবেদ

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, রাতেই বিয়ে

মে ১৩, ২০২৬

দূষিত নগরীর তালিকায় বার বার উঠে আসছে ঢাকার নাম

মে ১৩, ২০২৬

ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী: ইতিহাসের এক ব্যতিক্রমী দিন

মে ১৩, ২০২৬

দীর্ঘ ৯ বছর পর চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT