টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স। বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থায় দায়িত্ব নিয়েছেন তিনি। এ সময় জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম প্রিন্সকে দায়িত্ব বুজিয়ে দেন। দায়িত্ব বুজে পাওয়া পর প্রিন্সকে সহকর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে গত ৪ মে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসার স্বাক্ষরিত পরিপত্রে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দেন। এতে পদাধিকারবলে সভাপতি জেলা প্রশাসক শরীফা হক।
টাঙ্গাইলের এসপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার ছাড়াও সদস্য করা হয়েছে পশ্চিম আকুর টাকুর পাড়ার হাসানুজ্জামিল শাহীনকে।
সদস্যসচিব আরিফুল হক প্রিন্স জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় এবং জাতীয় হকি দলের অধিনায়ক ছিলেন তিনি। মোহামেডানে খেলেছেন, সেখানেও তিনি অধিনায়ক ছিলেন। বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন প্রিন্স।








