রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে ইরান ইস্যু ছাড়াও বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয় প্রাধান্য পাবে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। যদিও সফর শুরুর আগে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়টি গুরুত্ব পেলেও বাণিজ্যই হবে আলোচনার প্রধান ইস্যু।







