চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছরের জন্য রপ্তানিতে উৎসে শূন্য দশমিক দুই শতাংশ কর চায় ইএবি

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
১০:৪৯ অপরাহ্ণ ১৭, জুন ২০১৭
অর্থনীতি
A A
উৎসে কর

ইএবি আয়োজিত বাজেট ভাবনা

রপ্তানি চাঙা করতে আগামী পাঁচ বছরের জন্যে এ খাতে উৎসে কর শূন্য দশমিক দুই শতাংশ করার দাবি জানিয়েছে রপ্তানীকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইএবি আয়োজিত বাজেট ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে এই দাবি জানান সংগঠনটির সভাপতি সালাম মুর্শেদী।

তিনি বলেন, বর্তমানে রপ্তানিমুখী শিল্প বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে রয়েছে। বিশ্ব বাজারে ধাপে ধাপে তেলের দাম কমলেও বাংলাদেশে কমেনি। এছাড়া ব্রেক্সিটের প্রভাব, ডলারে বিপরীতে টাকার অতি মূল্যায়ন, ইউরো ও রুবলের দরপতন, পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি, পণ্যের দাম কমে যাওয়াসহ কয়েকটি কারণে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। এ কারণে রপ্তানির লক্ষ্যমাত্রা হোঁচট খাচ্ছে। তাই আগামী পাঁচ বছরের জন্য রপ্তানিমুখী শিল্পে উৎস করা শূন্য দশমিক ২ শতাংশ করার জোর দাবি জানাচ্ছি।

কর্পোরেট ট্যাক্স সম্পর্কে সালাম মুর্শেদী বলেন, প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক খাতে কর্পোরেট ট্যাক্স ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আমি মনে করি দেশীয় শিল্পের স্বার্থে রপ্তানিমুখী সব শিল্পে এই হার ১০ শতাংশ করা উচিত।

আবগারি শুল্ক প্রসঙ্গে ইএবি’র সভাপতি বলেন, ব্যাংকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জমা রেখেছেন- এমন আমানতকারীর সংখ্যাই বেশি। কিন্তু প্রস্তাবিত আবগারি শুল্ক বাস্তবায়ন করলে গ্রাহকরা ব্যাংকে অর্থ আমানত রাখা থেকে মুখ ফিরিয়ে নিবে। তারা তখন ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করবে। তাই আবগারি শুল্ক উঠিয়ে নেয়া দরকার।

প্রস্তাবিত ভ্যাট নিয়ে পোশাক খাত ভীত-এমন মন্তব্য করে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ফারুখ হাসান খান বলেন, ভ্যাট নিয়ে আমরা শঙ্কায় রয়েছি। ভ্যাট নিয়ে ব্যবসায়ীরা বাড়তি চাপে পড়বে কিনা তা নিয়েই উদ্যোক্তাদের শঙ্কা।

উৎসে কর
এইএবির ইফতার
Reneta

কারখানায় আগের তুলনায় উদ্যোক্তাদের বিনিয়োগ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্রেতাদের শর্তমতে, কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করতে অনেক বেশি বিনিয়োগ করতে হচ্ছে মালিকদের। কিন্তু তুলনামূলক পণ্যের দাম বাড়ায়নি তারা। ফলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় রপ্তানিতে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই রপ্তানি বাড়াতে সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন।

সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ নাছির বলেন, শুধু নতুন মার্কেটে রপ্তানিতে ৩ শতাংশ নগদ প্রণোদনা পাচ্ছি। কিন্তু অন্য কোনো ক্ষেত্রে প্রণোদনা পাচ্ছি না।

কর্পোরেট ট্যাক্স ১০ শতাংশ করার দাবি জানিয়ে তিনি বলেন, পোশাক খাতে রপ্তানি বাড়ছে না। গত ১১ মাস ধরে এ খাতে গড় রপ্তানি প্রবৃদ্ধি ২ দশমিক ১৬ শতাংশ। রপ্তানি বাড়াতে ২ বছরের জন্য উৎসে করা মওকুফ করা দরকার।

বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসোরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি আবদুল কাদের খান বলেন, প্রস্তাবিত বাজেটে অ্যাক্সেসোরিজে ও প্যাকেজিং খাতে কর্পোরেট ট্যাক্স কমানো হয়নি। আগের ৩৫ শতাংশই বলবৎ রাখা হয়েছে। এটা ২০ শতাংশ কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার অনুরোধ করছি। একই সঙ্গে উৎস কর আগামী দুই বছরের জন্য মওকুফ করার দাবি জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবগারি শুল্কউৎসে কররপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT