বিনোদন

পহেলা বৈশাখে ‘ধ্যাততেরিকি’

পহেলা বৈশাখে ‘ধ্যাততেরিকি’

‘ধ্যাততেরিকি’ ছবির শিল্পীরা

পহেলা বৈশাখে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ‘ধ্যাততেরিকি’ ছবিটি। জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। কোনো কর্তন ছাড়াই ছবিটি গতকাল মঙ্গলবার চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

আরিফিন শুভ ও নুসরাত ফারিয়ার প্রথম ছবি ‘প্রেমী ও প্রেমী’। এই জুটির দ্বিতীয় ছবি ‘ধ্যাততেরিকি’। এই ছবিতে বাঙালি সাজে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। তাই শুটিং শুরুর আগে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে। বললেন, ‘ছবির জন্য প্রায় এক মাস লাঠিখেলা আর শাস্ত্রীয় নৃত্য শিখেছি। এ ছাড়া চরিত্রের প্রয়োজনে নিজের শারীরিক গঠনে পরিবর্তন আনতে কয়েক মাস ধরে ব্যায়াম করতে হয়েছে।’

আরিফিন শুভ বলেন, ‘আমি সিরিয়াস চরিত্রে অভিনয় বেশি করেছি। এই চরিত্রটি কমেডি ধাঁচের। দর্শকেরাও এটি দেখে আনন্দ পাবেন।’

ছবির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘খুব ভালো লাগছে কোনো আপত্তি ছাড়াই ছবিটি ছাড়পত্র পেয়েছে। আশা করছি, দর্শকের কাছে ছবিটি ভালো লাগবে।’

ছবিতে আরও অভিনয় করছেন রোশান, ফারিন, রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, সুব্রত, বিশ্বনাথ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ।

‘ধ্যাততেরিকি’ ছবির শিল্পীরা
বিষয়:ধ্যাততেরিকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…