রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের ফলে বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও ধ্বংসাত্মক মূল্যস্ফীতির ঢেউ শুরু হয়েছে।
অর্থনীতি নিয়ে রাশিয়ার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর যেসব নিষেধাজ্ঞা আরোপ হয়েছে সেগুলো মূলত রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধেরই ঘোষণা।
রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বাইরের প্রতিবন্ধকতা মোকাবিলা করছে উল্লেখ করে পুতিন আরো বলেন এই বছর রাশিয়া রেকর্ডমাত্রায় গমসহ অন্যান্য শস্য উৎপাদন ও সংগ্রহ করতে পারবে।







