আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভায় শ্রদ্ধাভরে জাতির পিতাকে স্মরণ

পশ্চিমবঙ্গ বিধানসভায় শ্রদ্ধাভরে জাতির পিতাকে স্মরণ

বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান সীমিত পরিসরে পালিত হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় শ্রদ্ধাভরে পালিত হয়েছে জাতির পিতার জন্মদিন।

মঙ্গলবার বিধানসভার স্পিকার ও সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গবন্ধুর ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি পোস্টও দিয়েছেন তিনি।

সেখানে মমতা লিখেছেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আজ বিধানসভায় শ্রদ্ধেয় স্পিকার এবং বিধায়কদের উপস্থিতিতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম।

এই অবিসংবাদিত নেতা মাতৃভাষা এবং মাতৃভূমির জন্য লড়াই করে আজও জাতির অনুপ্রেরণা হয়ে আছেন।’’

বিষয়:জন্মশতবার্ষিকী জাতির পিতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…