চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের দিল্লি, কেরালা, বিহার, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ের পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক নির্দেশে বলা হয়, আগামী সোমবার থেকে ৩১শে মার্চ পর্যন্ত সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

দেশটিতে শনিবার বিকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৮৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন।

যদিও এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের কোনো রোগী পাওয়ার কথা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। রাজ্যে জনজীবন স্বাভাবিক থাকলেও, করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে।

কলকাতা বিমানবন্দর এবং বড় দুটি রেল স্টেশন ছাড়াও বড় বড় অফিস ভবন এবং হোটেলের গেটে থার্মাল স্ক্যানার দিয়ে মানুষের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় দিল্লি, কেরালা, মহারাষ্ট্র এবং কর্ণাটকে সিনেমা হল ও শপিং মল বন্ধ করে দেয়া হচ্ছে। মহারাষ্ট্রের পাঁচটি শহরে সমস্ত সিনেমা হল এবং শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতে খেলাধুলার বিভিন্ন ইভেন্টও স্থগিত করা হয়েছে। আইপিএল ২৯শে মার্চ থেকে পিছিয়ে আপাতত ১৫ই এপ্রিল পর্যন্ত নেয়া হয়েছে।

গোয়ায় শনিবার ইন্ডিয়ান সুপার লীগ (আইএসএল) ফুটবলের ফাইনাল মাঠে কোনো দর্শক ছাড়াই হচ্ছে।

এছাড়াও সফরকারী দক্ষিণ আফ্রিকার সাথে দুটো একদিনের আন্তর্জাতিক ম্যাচ বাতিল করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও দেশে ফিরে যাচ্ছে।

ট্যাগ: করোনা আতঙ্ককরোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একটু সময় দিয়েন আমাকে: তামিম

পরবর্তী

‘শাকিবের ফোনের অপেক্ষায় ছিলাম, আসলো জায়েদের ফোন’

পরবর্তী

‘শাকিবের ফোনের অপেক্ষায় ছিলাম, আসলো জায়েদের ফোন’

স্পেনে একদিনে করোনা আক্রান্ত দেড় সহস্রাধিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT