চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লীকবির স্মরণে গাইলেন বনি ও মনির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

পল্লীকবি জসীম উদ্দীনের স্মরণে গাইলেন দুই তরুণ কণ্ঠশিল্পী ফারহাদুল ইসলাম ব‌নি ও মনিরুল ইসলাম। এরমধ্য দিয়েই আলাদা পেশার দুই তরুণ প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ মেলালেন।

‘আমায় ভাসাইলিরে…আমায় ডুবাইলিরে…’ শিরোনামের বিখ্যাত গানটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে সঙ্গীত আয়োজন করেছেন বনি।

গানটি প্রসঙ্গে বনি বলেন, ‘এই গানটি মূলত ভাওয়াইয়া গানের সম্রাট আব্বাস উদ্দিনের গাওয়ার পর থেকেই বাঙালির কাছে অনেক জনপ্রিয়। মনে গেঁথে যাওয়া পল্লীকবির চরণগুলো নতুন করে দর্শক-শ্রোতার কাছে আনার চেষ্টা করেছি মাত্র।’

মনির বলেন, ‘গানটি প্রথম রুনা লায়লার কণ্ঠে শোনা। তারপর থেকেই গানটির প্রতি আলাদা করে ভালো লাগা তৈরি হয়। আর এটি আমার প্রথম প্রকাশিত কোনো গান। ভবিষ্যতে নতুন মৌলিক গান করার ইচ্ছে রয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী মনির ও বনির বন্ধুত্ব থেকেই একসাথে গানের শুরু। ফরহাদুল ইসলাম বনি পড়েছেন লোক প্রশাসন বিভাগে। বর্তমানে তিনি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যোগাযোগ ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। অন্যদিকে সাংবাদিকতা বিভাগে পড়া মনিরুল ইসলাম পেশায় একজন সাংবাদিক। যমুনা টেলিভিশনে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।

গানের মিউজিক ভিডিওটি গত কয়েকদিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি শিগগিরই টেলিভিশন ও রেডিওতে প্রচার শুরু হবে।

Reneta

পল্লীকবির স্মরণে গাইলেন বনি ও মনির:

https://www.youtube.com/watch?v=FXNQCSV0qHw&sns=fb

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জসিম উদ্দিনপল্লীকবিভাওয়াইয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, হরমুজ প্রণালি খুলবে ইরান

এপ্রিল ৮, ২০২৬

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT