রাজনীতি

পলান সরকার চিরস্মরণীয় হয়ে থাকবেন: ফখরুল

পলান সরকার চিরস্মরণীয় হয়ে থাকবেন: ফখরুল

নিজের টাকায় বই কিনে বিনামূল্যে পাঠকের বাড়িতে পৌঁছে দেওয়া পলান সরকার চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এমন মন্তব্য করেন।

বার্ধক্যজনিত কারণে শুক্রবার দুপুরে নিজ বাড়িতে মারা যান পলান সরকার।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, মহৎ কাজে নিজেকে নিয়োজিত রাখার জন্য দেশের জনগণের নিকট পলান সরকার চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার এই নি:স্বার্থ ও মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই।

তিনি বলেন, ইমপ্যাক্ট জার্নালিজম ডে উপলক্ষে বিশ্বের বিভিন্ন ভাষায় প্রকাশিত প্রধান প্রধান দৈনিকে পলান সরকারকে নিয়ে প্রতিবেদনই তার সার্বজনীন স্বীকৃতির স্মারক। পলান সরকারের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত।

বিষয়:পলান সরকার ফখরুল বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…