অপরাধ

অবৈধ ভিওআইপি ব্যবসার লভ্যাংশ পেত পলাতক আনসারউল্লাহ সদস্যরা, আটক ৪

অবৈধ ভিওআইপি ব্যবসার লভ্যাংশ পেত পলাতক আনসারউল্লাহ সদস্যরা, আটক ৪

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ যোগানদাত নাফিজ ইকবাল শাকিল পলাতক সদস্যদের ভিওআইপি ব্যবসার লভ্যাংশের যোগান নিয়মিতভাবে দিত বলে জানিয়েছে এলিট ফোর্স র‌্যাব।

বুধবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবরের সাকিন থেকে ভিওআইপি ব্যবসায়ী নাফিস ইকবালসহ মোট ০৪ জনকে আটক করে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হল- নাফিস ইকবাল শাকিল (৩৮), মোঃ শামিম তালুকদার (২৯), মোঃ জহিরুল ইসলাম নান্নু (৩০) ও মোঃ শুভ ইসলাম (২০)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে শাকিলের ফ্ল্যাট থেকে বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জামাদি, ১৫৪টি রেজিষ্ট্রেশন বিহীন সিম কার্ড জব্দ করা হয়।

অবৈধ ভিওআইপি ব্যবসার লভ্যাংশ পেত পলাতক আনসারউল্লাহ সদস্যরা, আটক ৪অভিযান সর্ম্পকে মুফতি মাহমুদ খান বলেন, আটককৃতরা পরস্পর যোগসাজসে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিল। আটকদের মধ্যে নাফিস ইকবাল শাকিল নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এর পলাতক সদস্যদের ভিওআইপি ব্যবসার লভ্যাংশ নিয়মিতভাবে যোগান দিত।

‘আসামিদের মধ্যে নাফিস ইকবাল শাকিল অন্যরা অবৈধ ভিওআইপি ব্যবসা দ্বারা সরকারকে রাজস্ব লাভ হতে বঞ্চিত করে নিজেরা অবৈধভাবে লাভবান হয়ে দেশকে ক্ষতিগ্রস্ত করছিল। আসামি নাফিস লব্ধকৃত অর্থ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনকে অপরাধ সংগঠন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছিল।’-বলেন র‌্যাবের এ মুখপাত্র।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবসা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিষয়:অাশুলিয়া-জঙ্গি অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…