পর্দায় মহাশ্বেতা দেবীর চরিত্রে গার্গী
মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে ক্যারিয়ারের ‘মাইলস্টোন’ বলছেন গার্গী রায়চৌধুরী

গার্গী মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয়রত, নাট্যশিল্পের দৃশ্য, বাংলার সাংস্কৃতিক পরিবেশ. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতীয় উপমহাদেশে মহাশ্বেতা দেবী একটি পূজণীয় নাম। হোক সেটি একজন সাহিত্যিক হিসেবে কিংবা জীবনবাদী মানুষ হিসেবে। অবহেলিত পাহাড়ী মানুষের সংগ্রাম লড়াইয়ে ছিলেন অগ্রগামী। এবার সেই মহাশ্বেতা দেবী আসছেন রূপালি পর্দায়!
তবে সেটি বায়োপিক নয়, বরং মহাশ্বেতা দেবীর জীবন ও কাজ থেকে অনুপ্রাণিত ছবি। যার নাম ‘মহানন্দা’। আর এই ছবিতে মহাশ্বেতা দেবীর চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী গার্গী রায়চৌধুরীকে।
এমন কালজয়ী একটি চরিত্রের জন্য অভিনয়ের প্রস্তাব পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত গার্গী। এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্গী জানান, প্রায় দু দশক ধরে চলচ্চিত্র ইন্ডাস্টিতে কাজ করছি আমি। কিন্তু আমার অভিনয় জীবনে ‘মহানন্দা’ অবশ্যই সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। মহাশ্বেতা দেবী শুধুমাত্র একজন সাহিত্যিক নন, তিনি নিজেই একটি আন্দোলন। যিনি এখনও মানুষের মনে ভীষণভাবে জীবন্ত, তাকে অভিনয়ে ফুটিয়ে তোলা যে বিরাট চ্যালেঞ্জ, তা আমি জানি।






