চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরোয়ানার মুখে খালেদার প্রত্যাবর্তন: স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৫৮ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়া

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনের সময় তাকে সাদরে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমরা অধীর প্রতিক্ষায় আছি। চিকিৎসা শেষে তিনি বুধবার দেশে ফিরছেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য দলীয় নেতাকর্মীরা প্রস্তুত।

বুধবার বিকেল পাঁচটা ৪০ মিনিটে এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া।

বৈঠক চলাকালে প্রধান অতিথি ও অতিথিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিজভী বলেন: নেত্রী যখন বিদেশ যান এবং দেশে ফিরেন তখন দলীয় নেতৃবৃন্দ যেভাবে বিদায় জানান এবং অভ্যর্থনা জানান ঠিক সেভাবেই অভ্যর্থনা জানানো হবে। এর বাইরে আর তেমন কিছু করা হবে না।

ঢাকার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিমানবন্দরে যাবেন, নেত্রীকে সাদরে গ্রহণ করবেন।

তিন মাসের বেশি সময় ধরে লন্ডনে আছেন খালেদা জিয়া। হাঁটু ও চোখের চিকিৎসার জন্য গত ১৫ জুলাই তিনি যুক্তরাজ্যে যান। ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যদের সঙ্গে ঈদ-্উল-আযহা উদযাপনের পর তার দেশে ফেরার কথা ছিল। তবে, কয়েকবার তার দেশে ফেরার তারিখ পেছানো হয়।

Reneta

এ নিয়ে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের নেতারা বিভিন্নরকম মন্তব্য করলেও বিএনপি নেতাদের দাবি, চিকিৎসার জন্যই তিনি এতদিন লন্ডনে ছিলেন।

তবে, এবার গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই তাকে দেশে ফিরতে হচ্ছে। তার বিরুদ্ধে দুটি মামলায় পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। নাশকতার একটি মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা এরইমধ্যে রাজধানীর শুলশান থানায় পৌঁছেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দুদিন আগে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপি নেতারা বলেছেন, বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা দেখেই সরকার পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে। এসব চক্রান্ত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসির সংলাপ বয়কট করলেন কাদের সিদ্দিকী

পরবর্তী

দেশের জীববৈচিত্র্য রক্ষায় প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জীববৈচিত্র্য রক্ষায় প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী শিশুদের সাথে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার নির্যাতন বন্ধ করতে বাধ্য: মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT