নির্বাচন কমিশনের সঙ্গে আড়াই ঘণ্টা সংলাপে নেওয়ার পর ওই সংলাপ বয়কট করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। বিএনপির সঙ্গে সংলাপে সিইসির সূচনা বক্তব্যে জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠাতা বলায় এই সংলাপ বয়কট করেন তারা।
সংলাপ বর্জন করে কৃষক শ্রমিক জনতা লীগ নেতা কাদের সিদ্দিকী বলেন: আমরা সংলাপ বয়কট করেছি। যতক্ষণ তিনি বক্তব্য প্রত্যাহার না করবেন, ততক্ষণ আমরা তার পদত্যাগ চাইবো।
‘তিনি এই পদের জন্য উপযুক্ত নন বলেই আমরা তার পদত্যাগ চাইছি। নির্বাচনের মতো একটি কঠিন কাজ তাকে দিয়ে হবে না।’
তবে আড়াই ঘণ্টার সংলাপ প্রসঙ্গে কাদের সিদ্দিকী জানান: সংলাপ ভালো হয়েছে। আমরা মনে করছি এখানে সদিচ্ছার কোন অভাব নেই।
এর আগে রোববার ইসির সঙ্গে সংলাপে বসে বিএনপি। সোমবার কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ হয়।








