চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের জীববৈচিত্র্য রক্ষায় প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
পরিবেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষায় প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। ইংল্যান্ডের নিউক্যাসলে এক আলোচনায় দেশের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

নিউক্যাসল এর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নর্দান আই প্রডাকশন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। সে সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা।

শুরুতে বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে বিশেষ তথ্যচিত্রের প্রদর্শনী হয়। পরে বাংলাদেশের জীব এবং প্রাণী জগৎ নিয়ে আলোচনায় প্রবাসীদের মাঝে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর মূল লক্ষ্য তুলে ধরেন ফাউন্ডেশন চেয়ারম্যান।

সভায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যক্রমকে সাধুবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে শামিল হতে চান তারা।

সেসময় উপস্থিত ছিলেন নর্দান আই প্রডাকশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল করিম, নিউক্যাসল সিটি কাউন্সিলর দিপু আহাদ, বাংলাদেশ কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান মাহাতাব মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুর রহমান লক্কু, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলমগীর এবং অন্যরা। পরে আমন্ত্রিত অতিথিদের হাতে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে উপহার তুলে দেন মুকিত মজুমদার বাবু।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে: 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরোয়ানার মুখে খালেদার প্রত্যাবর্তন: স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি

পরবর্তী

মিয়ানমার নির্যাতন বন্ধ করতে বাধ্য: মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

পরবর্তী
মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী শিশুদের সাথে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার নির্যাতন বন্ধ করতে বাধ্য: মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবা প্রদানকারী একজন যুবক বৃদ্ধার হাতে রক্তচাপ পরিমাপ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রতীক কমিউনিটি ক্লিনিক

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT