জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমায় অভিনয় করছেন নায়িকা পরীমনি। বর্তমানে শুটিং’র জন্য কলকাতায় রয়েছেন পরী। প্রথমবার জাজের সঙ্গে কাজ করতে গিয়ে নানা বির্তকে জড়িয়ে পড়ছেন পরীমনি। গুঞ্জন উঠে জাজের কর্ণধার আব্দুল আজিজ ও পরীমনির সঙ্গে তার সম্পর্ক নিয়ে ।
অবশেষে এ সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছেন আব্দুল আজিজ। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লিখেছেন, এটা ছেলের সাথে একটা মেয়ের শুধু প্রেমেরই সম্পর্ক হয় না।। প্রেম ছাড়াও আরও মধুর সম্পর্ক হয়, যেমন ভাই-বোন, বন্ধুত্ব।
প্রেম বা ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে যায়, স্বার্থে একটু আঘাত লাগলেই (যেমন আমার ৪ বছরের প্রেমের সম্পর্ক ভেঙ্গে গেছে), কিন্তু ভাই বোনের বা বন্ধুত্বের সম্পর্ক কখন ভাঙ্গে না, এটা আজীবন থাকে কারণ এই সম্পর্কে কিছু চাওয়া পাওয়া থাকে না, থাকে না কোনো স্বার্থ।
মিডিয়া বা আমার পরিচিত অনেকেই আমার ও পরীমনি এর সম্পর্ক নিয়ে নানান চিন্তা ভাবনা করে অনেকে ভাবে, পরীমনি জাজ এর মেয়ে না হয়ে কেন এতো বিগ বাজেট এ সিনেমা ‘রক্ত’ করার সুযোগ পেল ? কেন পরী আমাকে কোটি টাকার গাড়ি উপহার দিতে চাইল ? কেন পরীর সাথে আমার এতো ছবি ফেসবুকেতে আপলোড করি ।
আজিজ আরো বলেন, মনে হয় ব্যপারটা একটু পরিস্কার করার সময় হয়েছে এখন । আমি ও পরীমনি খুব খুব খুব ভালো বন্ধু। আমরা এই সম্পর্ক এই জন্য করেছি, যাতে আমাদের সম্পর্ক আজীবন থাকে ।
আর আমরা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই, যে একটি ছেলে ও একটি মেয়ে, কোন কিছু চাওয়া পাওয়া ছাড়াই, কত মধুর ও পবিত্র বন্ধুত্ব করতে পারে। আপনারা দোয়া করবেন, আমাদের বন্ধুত্ব যেন আজীবন টিকে থাকে, আমরা দুজন যে অবস্থানেই থাকই না কেন?








