চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীমণির ‘স্বপ্নজালে’ ভিলেন ফজলুর রহমান বাবু

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৪:০৩ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
ফজলুর রহমান বাবু।

ফজলুর রহমান বাবু।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এবং পরীমণি ও রোহান অভিনীত ‘স্বপ্নজাল’ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু।

চ্যানেল আই অনলাইনকে বাবু বলেন, ‘আমার চরিত্র সম্বন্ধে বলতে গেলে ছবির গল্পটা বলতে হয়। এখনই তা বলতে চাইছি না। আমরা চাই দর্শক হলে গিয়ে ছবিটি দেখুক। তখনই সবার চরিত্র জানতে পারবে।

‘তবে একটা কথাই শুধু বলতে পারি, আমি এ ছবির ভিলেন।’

এর আগে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘মনপুরা’ ছবিতে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেন বাবু। এরপর থেকে বেশিরভাগ ছবিতে তাকে বাবা চরিত্রে দেখা যাচ্ছে।

ফজলুর রহমান বাবু বলেন: ‘মনপুরা’র পর আমি বাবা হয়ে গেলাম। বেশিরভাগ ছবিতে আমার চরিত্র ভাবা হয় নায়ক অথবা নায়িকার বাবার। অভিনয়নির্ভর চরিত্র হলে আমিও উপভোগ করি।

ফজলুর রহমান বাবু অভিনীত ‘অজ্ঞাতনামা’ ছবিটি সম্প্রতি মেরিল-প্রথম আলো প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে।

Reneta

বাবু বলেন, ‘তৌকির নিজেকে দিন দিন অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে। পরিচালনায় কতটা দক্ষ সেটা আরও বোঝা যাবে ‘হালদা’ মুক্তি পেলে। ‘অজ্ঞাতনামা’ আমাদের গল্প। আমাদের মহল্লার, গ্রামের গল্প। নির্মাণ আর অভিনয়ের কারণেই দর্শক গল্পে নিজেকে খুঁজে নিতে পারছে। ফলে দর্শক ছবিটি গ্রহণ করছে।’

এ ধরনের ছবি নির্মিত হলেই বাংলা ছবি তার হারানো দিন ফিরে পাবে বলে তিনি মনে করেন।

‘স্বপ্নজাল’ আগামী অক্টোবরে মুক্তি পাবে বলে জানান ফজলুর রহমান বাবু। বাবু ছাড়াও এতে অভিনয় করেছেন পরীমণি, ইয়াশ রোহান, প্রসূন আজাদ, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ জাকের প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরীমণিফজলুর রহমান বাবুস্বপ্নজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT