শিক্ষা

পরিবেশ অনুকূল হলে ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

পরিবেশ অনুকূল হলে ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ফাইল ফটো

করোনাভাইরাসের প্রকোপ কমে পরিবেশ অনুকূল হলে তার ১৫ দিনের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “দেশের এই করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী, পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনও আছি।’’

মন্ত্রী বলেন, “এইচএসসি পরীক্ষা কবে হবে ঠিক নেই, অনুকূল পরিবেশ তৈরি হলে তার ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, যাতে পরীক্ষার্থীরা জেনে প্রস্তুতি নিতে পারে।”

তেমন পরিস্থিতি হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও সরকার চিন্তা করবে বলে জানান শিক্ষামন্ত্রী।

কোভিড-১৯ মহামারীর কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও তা একই কারণে আটকে আছে।

বিষয়:এইচএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…