চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রানী সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৮
বিনোদন
A A

মরার পর নিজের পরিবারের কী হবে, কে চালাবে ছয়, সাত জনের সংসার এ নিয়ে দুশ্চিন্তা ছিলো প্রায় ১ হাজার সিনেমার অভিনেত্রী রানী সরকারের। চলতি বছরের ৩০ জানুয়ারি বাংলাদেশ শিল্পী সমিতির বনভোজনে গিয়ে চ্যানেল আই অনলাইনের কাছে এমন আশঙ্কার কথাই সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।

রানী সরকার হয়তো জানতেন, তার মৃত্যু ঘনায়মান। তাইতো মরার পর তার পরিবারের কি হবে এটা নিয়ে আগে থেকেই বেশ দুশ্চিন্তায় ছিলেন তিনি। চ্যানেল আই অনলাইনকে তিনি জানিয়েছিলেন, সিনেমার জন্য জীবনটা ব্যয় করেছি। বিয়েও করিনি। আজ আমার দেখার মানুষ নেই। আমি মরার পর আমার পরিবার কে দেখবে জানিনা, তবে মরার আগে ওদের ঠিকমত চালাতে চাই, তাও পারছিনা।

জীবন সায়াহ্নে এসে প্রবীণ এই অভিনেত্রী নিজের অসচ্ছলতার কথাও জানিয়েছিলেন। সেসময় তিনি বলেন, চারদিন ধরে ঘরে চাউল ছাড়া খাবার নেই। লবণ-পানি দিয়ে চটকিয়ে ভাত খেতে আর ভালো লাগেনা। এভাবে চলতে থাকলে হয়তো মারা যাবো। না খেয়ে মারা যাচ্ছি, আমাকে বাঁচান।

Banglabid

তবে এতো অসচ্ছলতার মধ্যেও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীর প্রতি। সেসময় সাক্ষাৎকারে তিনি জানিয়ে ছিলেন, দুই বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ২০ লাখ টাকা দেন। সেখান থেকে ১৩ হাজার টাকা প্রতিমাসে ভাড়া দিয়ে পরিবার নিয়ে থাকি। ম্যাডাম শেখ হাসিনা যদি আমাকে সাহায্য না করতেন এতদিন কোন সাগরে হারিয়ে যেতাম তার ঠিক নেই। আল্লাহর ইচ্ছে আর প্রধানমন্ত্রীর ওছিলায় আমি আজ বেঁচে আছি।

কিন্তু অবশেষে মৃত্যুর কাছে হার মানতেই হলো তার। বার্ধক্যজনিত কারণে শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে প্রথমে নিয়ে আসা হবে চ্যানেল আই কার্যালয়ে। এরপর এখান থেকে সোজা তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে এফডিসিতে। রাজধানীল আজিমপুর গোরস্থানে হবে তার দাফন।

রানী সরকারের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামে। সেখানে ভিটেমাটি ছাড়া আর কিছু নেই। সেটা দেখাশোনা করেন তার ভাতিজা। রানী সরকারের তিন ভাইবোন। বড়ভাই আগেই মারা গেছেন।

Reneta

শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন রানী সরকার:

ছবি ও ভিডিও: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীএফডিসিপ্রধানমন্ত্রীরানী সরকারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চুল পড়া বন্ধে সহায়তা করে যে ১০ টি খাবার

পরবর্তী

শাকিবের ‘মাস্ক’ পাল্টে হয়ে গেল ‘নেকাব’

পরবর্তী

শাকিবের ‘মাস্ক’ পাল্টে হয়ে গেল 'নেকাব'

সুকার স্মৃতি ফেরাবেন মদ্রিচরা

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT